Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রামে পিপিই ও মাস্ক দিলো কেএসআরএম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2020, 09:30 pm
Last modified: 05 April, 2020, 09:36 pm

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে পিপিই ও মাস্ক দিলো কেএসআরএম

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য উল্লেখযোগ্যসংখ্যক পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক (ফেস কভার) দিয়েছে ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম। এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা ইতোমধ্যে সির্ভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পিপিই সরবরাহ নিশ্চিত করেছি।
টিবিএস রিপোর্ট
05 April, 2020, 09:30 pm
Last modified: 05 April, 2020, 09:36 pm
কেএসআরএমের পক্ষ থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে পিপিই ও মাস্ক তুলে দিচ্ছেন মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রামের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য উল্লেখযোগ্যসংখ্যক পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক (ফেস কভার) দিয়েছে ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

রোববার বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই ও মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

এ প্রসঙ্গে মিজানুল ইসলাম বলেন, দুর্যোগকালীন সময় ছাড়াও দেশ ও দেশের সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকে কেএসআরএম। সেই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে এ অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পিপিই ও মাস্ক প্রদান করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কেএসঅঅরএম প্রয়োজনে আরও পিপিই ও মাস্ক সরবরাহ করবে।

তিনি আরও বলেন, কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সঙ্গে জেলা প্রশাসকের কথা হয়েছে। ওই সময় আশ্বস্থ করা হয়েছে, চট্টগ্রামের কোনো বস্তিতে অর্থ ও খাদ্য সঙ্কট দেখা দিলে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেখানে নগদ অর্থ ও ত্রাণ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে কেএসআরএম। পাশাপাশি নগরী ও নগরীর বাইরে কেএসএসএমের মালিকানাধীন যেসব খালি প্লট রয়েছে, সেখানে সরকার ও প্রশাসনের চাহিদা অনুসারে কোয়ারেন্টিন চালু করার জন্য সর্বাত্মক সহায়তা করা হবে।

পিপিই ও মাস্ক হস্তান্তরের সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, আমরা ইতোমধ্যে সির্ভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পিপিই সরবরাহ নিশ্চিত করেছি। সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে পর্যায়ক্রমে। কেএসআরএমের দেওয়া পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / কেএসআরএম / বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net