Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কাস্টমস কর্মকর্তার বাড়িতে ঘুষের টাকা ও ডলার সহ আটক ৭

টপ নিউজ

রাজশাহী প্রতিনিধি
25 July, 2019, 01:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর
  • ঘুষকাণ্ডে জড়িত দুই প্রতিষ্ঠানকে ভেনেজুয়েলার তেল বিক্রির চুক্তি দিয়েছে ট্রাম্প প্রশাসন

কাস্টমস কর্মকর্তার বাড়িতে ঘুষের টাকা ও ডলার সহ আটক ৭

এসময় ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার ও গুলিসহ একটি পিস্তল জব্দ করেছে পুলিশ।
রাজশাহী প্রতিনিধি
25 July, 2019, 01:25 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

রাজশাহীর শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরের ফাঁকি দেয়া রাজস্ব কাস্টসম কর্মকর্তার বাড়ীতে অবৈধভাবে লেনদেনের সময় ৭জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, ৭ হাজার ডলার ও গুলিসহ একটি পিস্তল জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, আবু সাইদ নয়ন, আহসানুল কবার মিঠু, মনিরুল ইসলম জুয়েল, বায়োজিদ হোসেন, আব্দুল মান্নান, আবুল হাসান রুবেল ও আব্দুল মালেক।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, উপশহর এলাকার ১৭১ নম্বর বাড়ীতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী বসবাস করেন। ওই বাড়ীতে প্রতিদিনই মদের আড্ডা ও স্থল বন্দরের ফাঁকি দেয়া রাজস্ব ভাগাভাগি হয়।

বুধবার (২৪ জুলাই) আটক মনিরুল ইসলাম জুয়েল নামের এক ব্যবসায়ীর মালবাহী দুটি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। ওই দুটি ট্রাক থেকে প্রায় ৮০ লাখ টাকা সরকারের রাজস্ব পাবার কথা। কিন্ত ফাঁকি দিয়ে মাত্র ২০ লাখ টাকা রাজস্ব দিয়ে তড়িঘড়ি করে তারা মালামাল বাংলাদেশের ট্রাকে তুলে নেয়। এই ফাঁকি থেকে প্রায় ২০ লাখ টাকা ভাগাভাগি হয় কাস্টমস কর্মকর্তাদের মাঝে।

সূত্র জানায়, রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতেই প্রতিদিন বসে টাকা ভাগাভাগি ও মদের আসর। পরে তার মাধ্যমে কাস্টমস কমিশনার মজিবুর রহমান, সহকারি কমিশনার বেলাল হোসেনসহ কর্মকর্তাদের ভাগ তুলে পৌঁছে দেন রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী। গোয়েন্দা পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আইয়ুব আলীর বাসা থেকে ওই সাতজন টাকা, ডলার ও অস্ত্রসহ তাদের আটক করে।

বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, অভিয়ানে জব্দ করা অস্ত্র, টাকা ও ডলার বোয়ালিয়া থানায় রাখা হয়েছে। আর আটককৃতদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, আটক সবাই বন্দরের আমদানিকারক। পুলিশ অভিযান টের পেয়ে তারা টাকাসহ বাড়ী থেকে বের হয়ে যাবার আগ মূহূর্তে আটক হয়। ওই সময় সেখানে মদ পান হচ্ছিলো। অস্ত্রটি আব্দুল মালেকের লাইসেন্স করা দাবি করেছে। পুলিশ তদন্ত করে দেখছে।

একাধিক সূত্র জানিয়েছে, সোনামসজিদ স্থল বন্দরের প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব কর্মকর্তাদের যোগসাজশে এভাবেই ভাগাভাগি হয়ে যায়। ফলে রাজস্ব বঞ্চিত হয় সরকার।

Related Topics

বাংলাদেশ

কাস্টমস / ঘুষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • রাজস্ব ফাঁকি রোধ ও দ্রুত পণ্য খালাসে অনলাইনে ইনভয়েস যাচাই করবে কাস্টমস
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ
  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর
  • ঘুষকাণ্ডে জড়িত দুই প্রতিষ্ঠানকে ভেনেজুয়েলার তেল বিক্রির চুক্তি দিয়েছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net