Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2026, 07:30 pm
Last modified: 10 March, 2026, 07:55 pm

Related News

  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সম্পন্ন করা হবে: এনটিআরসিএ
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর

তিনি বলেন, 'প্রসিকিউটরদের দায়িত্ব পালনে কোনো দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।'
টিবিএস রিপোর্ট
10 March, 2026, 07:30 pm
Last modified: 10 March, 2026, 07:55 pm
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ নিয়ে এক আসামিকে খালাসের প্রস্তাব দেওয়ার অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, পদত্যাগী প্রসিকিউটর সাইমুমম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা 'ঘুষের বিনিময়ে' এক আসামিকে খালাস করিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে। এই তদন্ত প্রক্রিয়ায় তিনি নিজেও সরাসরি অংশ নেবেন।

মঙ্গলবার (১০ মার্চ) নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের সব প্রসিকিউটরের সঙ্গে রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 এসময় চিফ প্রসিকিউটর বলেন, 'প্রসিকিউটরদের দায়িত্ব পালনে কোনো দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।'

তিনি জানান, প্রসিকিউশন টিমের সদস্যদের তিনি শুরু থেকেই স্পষ্ট বার্তা দিয়েছেন যে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠলে তা মেনে নেওয়া হবে না।

ভবিষ্যতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে সামান্য অভিযোগের সত্যতাও পাওয়া গেলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমের এক আইনজীবীর সঙ্গে এ বিষয়ে রেজা তালুকদারের কথপোকথনের একটি অডিও ফাঁস হয়। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে 'দৈনিক প্রথম আলো'। বিষয়টি নিয়ে প্রধান কৌঁসুলি এদিন সাংবাদিকদের মুখোমুখি হন।

এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, 'আজ সকালে এই নিউজ দেখার পর আমি সব প্রসিকিউটরদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে বলেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি।'

তিনি বলেন, 'যে মামলার বিষয়ে এই নিউজে বলা হয়েছে, সেই মামলা যার কাছে ছিল, তাৎক্ষণিকভাবে আমি তাকেও কল করেছিলাম। প্রাথমিকভাবে এই কেস সম্পর্কে খোঁজখবর নিয়েছি।'

তিনি আরও বলেন, 'আরও অনেক বিষয় আছে। এগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়, পাবলিকলি বলার কোনো সুযোগ নেই, বলতেও পারব না।'

এই ঘটনায় ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় কী না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শতভাগ প্রশ্নবিদ্ধ হয়। আমি আপনার সঙ্গে একমত। এরকম কিছু হলে অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের ইমেজ সংকট হয়।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি আপনাদের একটু মনে করিয়ে দেই, আমার দ্বিতীয় (দায়িত্ব নেওয়ার পর) সাক্ষাৎকারে আপনাদের কাছে বলেছিলাম, আমার কর্মকালে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, আমি তাকে স্পেয়ার করব না।'

ফাঁস হওয়া অডিওর বিষয়ে তদন্ত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, 'এ বিষয়ে যদি আমার কাছে ফরমাল অভিযোগ নাও আসে, আমি চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করব।'

তিনি আরও বলেন, 'শুধু তাই না, এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরের সব বিষয় আমি আমার অভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে তদন্ত করব।'

কোনো অনিয়ম পেলে তা তিনি তার কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন বলেও জানান চিফ প্রসিকিউটর।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার যোগদানের আগের কোনো ঘটনা যদি থাকে, এটা অনলাইন মাধ্যম হোক, ফরমাল চার্জ হোক, সবগুলোর বিষয়ে আমি অভ্যন্তরীণ তদন্ত করে দেখব। যদি আমি তার বিন্দুমাত্র সত্যতা পাই, আমার যতটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী যেখানে সুপারিশ করার, আমি সুপারিশ করব।'

আগের প্রধান কৌঁসুলির সময়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'ওনার ব্যর্থতা-সফলতা আমি মূল্যায়ন করতে পারব না। এটা আপনারা সবাই, দেশবাসী মূল্যায়ন করবেন। তবে প্রশ্ন হচ্ছে পার্টিকুলার যে এলিগেশনটা আজকে উঠল, এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কী নলেজ আছে, উনি কতটুকু জানেন, কী ব্যবস্থা নিয়েছেন, সে বিষয়ে আমরা তার সাহায্য চাইব।'

এই ধরনের অপরাধের বিচার ট্রাইব্যুনাল আইনে হবে নাকি প্রচলিত আইনে হবে- জানতে চাইলে আমিনুল ইসলাম জানান, শিগগিরই তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন।

তিনি বলেন, 'আমরা প্রসিকিউটর টিম বসেছি, আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে আমাদের করণীয় কী হওয়া উচিত, আমরা সে সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই ঘটনার মধ্য দিয়ে আমি একটা বার্তা দিতে চাই, অতীতের সব কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।'

তিনি আরও বলেন, 'আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন, তাদের কাছে পরিষ্কার বার্তা— ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই।'

Related Topics

টপ নিউজ

সাইমুম রেজা / ঘুষ / চিফ প্রসিকিউটর / মো. আমিনুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সম্পন্ন করা হবে: এনটিআরসিএ
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব: এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net