Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বাংলাদেশ দলের অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

খেলা

টিবিএস রিপোর্ট
14 August, 2023, 07:05 pm
Last modified: 14 August, 2023, 07:17 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 

বাংলাদেশ দলের অনুশীলনের সময় মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর আজ অনুশীলন শুরু হয় বাংলাদেশ দলের। আবহাওয়া মেঘলা থাকায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচের আবহে চলছিল অনুশীলন। এ সময় অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটে।
টিবিএস রিপোর্ট
14 August, 2023, 07:05 pm
Last modified: 14 August, 2023, 07:17 pm

চোখ পড়তেই অনুশীলনরত ক্রিকেটাররা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিছুক্ষণ পর ড্রেসিং রুমের দিকে এগিয়ে গেলেন তারা। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুন অবশ্য বেশি সময় ধরে জ্বলেনি, কয়েক মিনিট পর আগুন নিভে যায়। 

এশিয়া কাপের বিশেষ ক্যাম্পের ক্রিকেটার সংখ্যা কমেছে। ৩২ জন ডাক পেলেও ১৭ জনকে স্কোয়াডে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর আজ অনুশীলন শুরু হয় বাংলাদেশ দলের। আবহাওয়া মেঘলা থাকায় ফ্লাডলাইটের আলোয় ম্যাচের আবহে চলছিল অনুশীলন। এ সময় অনাকাঙ্খিত এই ঘটনাটি ঘটে।

বিকালের দিকে হঠাৎ পূর্ব গ্যালারির ফ্লাডলাইটের কয়েকটি বাতিতে আগুন ধরে যায়। এমন ঘটনায় অনুশীলন থামিয়ে দাঁড়িয়ে যান ক্রিকেটাররা, দেখতে থাকেন দৃশ্যটি। তবে আগুন বেশিক্ষণ থাকেনি, দেড়-দুই মিনিটের মধ্যে আগুন নিভে যায়। ড্রেসিং রুমের দিকে এগিয়ে যাওয়া ক্রিকেটাররা কিছুক্ষণ পর আবার অনুশীলন শুরু করেন। পরে ফ্লাডলাইটটি আবার জ্বালানো হয়। 

ব্যাটিংয়ের প্রস্তুতির সময় ফ্লাডলাইটে আগুন দেখে তাকিয়ে থাকেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি

শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ড কমিটির ম্যানেজার আব্দুল বাতেন। তিনি বলেন, 'ফ্লাডলাইটের নিচের দিকে আগুন ধরে গিয়েছিল। গত কয়েক দিন টানা বৃষ্টি হয়েছে, এ কারণে শর্ট সার্কিট হয়েছে। তাই কয়েকটি বাতিতে আগুন ধরে যায়। আমরা টের পেয়ে সার্কিট বন্ধ করে দিই, এরপর আগুন নিভে যায়।'

খুব বেশি ক্ষতি হয়নি জানিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, 'কাজ করতে হবে ক্ষতিগ্রস্ত সার্কিটগুলোতে। কিছু সার্কিট হয়তো পরিবর্তন করতে হবে। এ ছাড়া ফ্লাডলাইটে তেমন বড় কোনো সমস্যা হয়নি। আশা করছি সার্কিট বদলে দিলেই ঠিক হয়ে যাবে। সমস্যা নেই, সব কিছু নিয়ন্ত্রণে আছে।'

স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটার নিয়ে চলছে বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি। অন্যান্য সময় অনুশীলন সভারে স্টেডিয়ামে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার থাকলেও আগামী কয়েক দিনের জন্য রাখা হয়নি। ১৭ আগস্ট পর্যন্ত সংবাদমাধ্যমের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধ থাকবে (শুধু ছবি ও ফিডিওর জন্য ১৫ মিনিটের জন্য সুযোগ দেওয়া হবে)। তবে প্রস্তুতি চলবে ২৫ আগস্ট পর্যন্ত। এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট, পরের দিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

Related Topics

টপ নিউজ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম / ফ্লাডলাইট / আগুন / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net