Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ইমরুলরা সবাই ‘সিরিয়াস’

খেলা

টিবিএস রিপোর্ট
05 October, 2020, 10:50 pm
Last modified: 05 October, 2020, 10:54 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • ক্ষমতার ‘কালো থাবা’ থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান ইমরুলের

ইমরুলরা সবাই ‘সিরিয়াস’

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। জৈব সুরক্ষা বলয়ে সাতদিনের অনুশীলনের পর চারদিনের বিশ্রাম মেলে ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও থামেনি অনুশীলন।
টিবিএস রিপোর্ট
05 October, 2020, 10:50 pm
Last modified: 05 October, 2020, 10:54 pm

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। জৈব সুরক্ষা বলয়ে সাতদিনের অনুশীলনের পর চারদিনের বিশ্রাম মেলে ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও থামেনি অনুশীলন। স্কিল ক্যাম্প আবারও শুরু হয় গত ১ অক্টোবর। 

এবার যুক্ত করা হয়েছে প্রস্তুতি ম্যাচ। ইতোমধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আরেকটি চলছে। ক্রিকেটারদের সব মনোযোগ এখন ম্যাচেই। পুরনো ছন্দে ফিরতে চেষ্টা করে যাচ্ছেন সবাই। শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেলেও মনোযোগে কমতি নেই কারও। ইমরুল কায়েসের ভাষায় দলের সবাই 'সিরিয়াস'।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথমদিন ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ওটিস গিবসন একাদশের হয়ে খেলা ইমরুলের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। দিনের খেলা শেষে ইমরুল বলেন, 'সাধারণত এ রকম একটা বিরতির পরে সব খেলোয়াড়ই প্রথম দুই-একটা ম্যাচে একটু ক্যাজুয়াল বা নার্ভাস থাকে ব্যাটিং-বোলিংয়ে। কিন্তু আমার মনে হয় সবাই নিজের কাজটা ঠিকমতো করেছে বিরতিতে। যে জন্য সমস্যা হয়নি।'

'বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বোলার শতভাগ চেষ্টা করেছে। ছন্দ দেখে মনেই হয়নি যে তারা ক্রিকেটের বাইরে ছিল। পেশাদারিত্বের জায়গা থেকে প্রতিটা খেলোয়াড় সিরিয়াস হয়েছে। যেটা আমদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাটসম্যানরাও চেষ্টা করেছে উইকেটে থেকে রান করার। সহজে রান করতে পারেনি, বোলাররা সহজে রান করতে দেয়নি। কষ্ট করেই রান করতে হয়েছে।' যোগ করেন ইমরুল। 

দ্বিতীয় ম্যাচে মানিয়ে নিলেও শুরুর ম্যাচে সমস্যা হচ্ছিল বলে জানান ইমরুল। অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'প্রথমে একটা ম্যাচ খেলেছি অনেকদিন পরে। সেখানে আসলে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু তারপরও অনেক ভালো খেলেছে সবাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা ভালো খেলতে পারিনি। এই ম্যাচে অনেক ফোকাস ছিল, পরিকল্পনা অনুযায়ী সব ঠিক ছিল।'

দুই দিনের ম্যাচ দুটি খুব কাজে আসছে জানিয়ে ইমরুল আরও বলেন, 'ব্যাটিং যেভাবে করতে চেয়েছিলাম, সেভাবেই করতে পেরেছি। এই দুটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেকদিন না খেলতে পারলে পরিকল্পনা বলেন বা যাই বলেন, সব কিছু একটু ওলট-পালট হয়ে যায়। এ রকম সুযোগ পেয়ে সব ব্যাটসম্যানরাই কাজে লাগিয়েছে।'

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় ঘরবন্দি থাকতে হয়েছে সবাইকে। বাসায় বসে থাকাটা খুব কষ্টের বলে জানান ইমরুল, 'অনেকদিন পর খেলা শুরু হয়েছে, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় স্বস্তির বিষয়। খেলোয়াড় হিসেবে বাসায় বসে থাকাটা সবচেয়ে কষ্টের বিষয়। আমরা মাঠে এসে খেলতে পারছি এবং সামনে আরও কিছু টুর্নামেন্ট আমাদের জন্য হচ্ছে। যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

Related Topics

টপ নিউজ

ইমরুল কায়েস / জাতীয় ক্রিকেট দল / অনুশীলন ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘আমার টেস্ট ক্যারিয়ার আরও ভালো হতে পারতো’
  • টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুলের
  • ক্ষমতার ‘কালো থাবা’ থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান ইমরুলের

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net