Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
রাজপদবি, রাজসম্মান সব ছেড়ে ‘সাধারণ’ যুবককে বিয়ে করলেন জাপানী রাজকুমারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
26 October, 2021, 05:10 pm
Last modified: 26 October, 2021, 05:09 pm

Related News

  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে

রাজপদবি, রাজসম্মান সব ছেড়ে ‘সাধারণ’ যুবককে বিয়ে করলেন জাপানী রাজকুমারী

জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন, তবে তিনি রাজকীয় মর্যাদা হারাবেন। তবে রাজ পরিবারের পুরুষ সদস্যের বেলায় এ আইন প্রযোজ্য নয়।
টিবিএস ডেস্ক 
26 October, 2021, 05:10 pm
Last modified: 26 October, 2021, 05:09 pm
কেই কোমুরো ও রাজকুমারী মাকো, ছবি: সিএনএন।

রাজকীয় মর্যাদা ত্যাগ করে কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। আজ মঙ্গলবার স্থানীয় এক ওয়ার্ড অফিসে মাকো ও তার স্বামী কেই কোমুরো তাদের বিয়ের কাগজপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য রাজ পরিবারের পদমর্যাদা ও সকল সুযোগ সুবিধা হারাতে যাচ্ছেন মাকো।

জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন, তবে তিনি রাজকীয় মর্যাদা হারাবেন। তবে রাজ পরিবারের পুরুষ সদস্যের বেলায় এ আইন প্রযোজ্য নয়।

রাজ পরিবারের কোনো সদস্যের বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয়, সেগুলোও পরিহার করেছেন মাকো। এছাড়া, কেউ রাজপদবি ছেড়ে দিলে তাকে ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ পরিবার। মাকো এই পারিবারিক অর্থও প্রত্যাখ্যান করেছেন। 

তিনিই রাজ পরিবারের প্রথম সদস্য যিনি উভয়ই প্রত্যাখ্যান করলেন। 

জানা গেছে, বিয়ের পর মাকো ও কোমুরো দম্পতি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। পেশা জীবনে একজন আইনজীবী কোমুরো সেখানেই কাজ করেন।

এই দম্পতিকে ইতোমধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সাথে তুলনা করা হচ্ছে। মাকো-কোমুরোকে 'জাপানের হ্যারি ও মেগান' হিসেবে আখ্যায়িত করছে স্থানীয়রা।

২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাকো ও কোমুরোর। একই সাথে পড়াশোনা করার সময়ই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৭ সালে বাগদান হয় এই দম্পতির।
 
সূত্র: বিবিসি। 

Related Topics

টপ নিউজ

জাপান / রাজ পরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ওষুধ আবিষ্কার ও প্রবৃদ্ধির খোঁজে চীনের দিকে ঝুঁকছে জাপানি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো
  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net