Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
মারডকের প্রতিষ্ঠানকে কনটেন্টের বিনিময়ে অর্থ পরিশোধ করবে গুগল 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 February, 2021, 02:30 pm
Last modified: 18 February, 2021, 02:45 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন

মারডকের প্রতিষ্ঠানকে কনটেন্টের বিনিময়ে অর্থ পরিশোধ করবে গুগল 

নিউজ কর্পের এ সংবাদের ঠিক একদিন পরেই, বুধবার অস্ট্রেলিয়ার সংসদের নিম্নকক্ষে পাস হওয়া নতুন এক আইন অনুযায়ী ঘোষণা আসে, অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশ করার জন্য দেশটির গণমাধ্যমকে অর্থ প্রদান করতে হবে ফেসবুক ও গুগলের।
টিবিএস ডেস্ক
18 February, 2021, 02:30 pm
Last modified: 18 February, 2021, 02:45 pm
ছবি বিবিসির সৌজন্যে

নিজের প্ল্যাটফর্মে বিভিন্ন সংবাদ ওয়েবসাইট থেকে পাওয়া কনটেন্ট প্রকাশ করার জন্য মিডিয়া মোগল রুপার্ট মারডকের নিউজ করপোরেশনকে অর্থ দিতে রাজি হয়েছে গুগল। এক বিবৃতিতে নিউজ কর্পোরেশন জানিয়েছে, 'উল্লেখযোগ্য পারিশ্রমিকের' বিনিময়ে এটি কনটেন্ট ভাগ করে নেওয়া হবে।

রুপার্ট মারডক বহুদিন ধরে গুগল ও অন্যান্য ইন্টারনেট প্ল্যাটফর্মকে স্থানীয় সংবাদমাধ্যমের খবর (কনটেন্ট) ব্যবহারের জন্য নির্দিষ্ট মূল্য পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন।

অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের আইন প্রণেতাদের চাপের মুখে গুগল গত বছর জানায়, তারা কিছু প্রকাশককে কনটেন্টের বিনিময়ে অর্থ প্রদান শুরু করবে।

নিউজ কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ রবার্ট থমসন বিবিসিকে বলেন, 'এমন একটি সিদ্ধান্তের জন্য আমি খুবই কৃতজ্ঞ। বাণিজ্যের এই পরিবর্তন শুধু নিউজ কর্পের জন্যই নয়, প্রতিটি প্রকাশকের জন্য সুফল বয়ে আনবে।'

দ্য সান, দ্য  টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য অস্ট্রেলিয়ানের মতো প্রকাশনাগুলো নিউজ কর্পের অন্তর্গত।

এর আগে গুগল গত বছর ঘোষণা দেয়, তাদের ১০০ কোটি ডলার উদ্যোগের অংশ হিসেবে 'হাই কোয়ালিটি কনটেন্টে'র ওপর লাইসেন্স আরোপ করতে চলেছে। পাশাপাশি 'গুগল নিউজ শোকেস' কর্মসূচীতে অংশ নিতে এটি জার্মানি, ব্রাজিল ও যুক্তরাজ্যের শতাধিক সংবাদমাধ্যমকে স্বাক্ষর করিয়েছে।

শুধু অর্থ পরিশোধের দিক থেকেই নয়, পণ্য প্রচারণার ক্ষেত্রেও গুগলের নিউজ শোকেস ভিন্ন। এটি সংবাদ প্রতিষ্ঠানগুলোকেও অধিক খবরদারির সুযোগ করে দেয়; কোন স্টোরিটি প্রচার করা হবে এবং কীভাবে তা ব্যবহারকারীদের কাছে উপস্থাপিত হবে- তা নির্ধারণ করে।

নিউজ কর্পের এ সংবাদের ঠিক একদিন পরেই, বুধবার অস্ট্রেলিয়ার সংসদের নিম্নকক্ষে পাস হওয়া নতুন এক আইন অনুযায়ী ঘোষণা আসে, অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশ করার জন্য দেশটির গণমাধ্যমকে অর্থ প্রদান করতে হবে ফেসবুক ও গুগলের।

এই পরিকল্পনা শুনে গুগল তার সার্চ ইঞ্জিনের কার্যক্রম বন্ধ করে দেবার হুমকি দিয়েছে। ফেসবুকও জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে দেশটিতে নিউজ কনটেন্ট দেখা বা শেয়ারের সুযোগ সীমিত রাখা হবে। 

এদিকে গুগলের সঙ্গে তিন বছরের এই চুক্তির অংশ হিসেবে আরও দুটি সংস্থা সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মে সহযোগিতা করবে বলে জানিয়েছে নিউজ কর্প। তারা বিজ্ঞাপন থেকে অর্জিত আয় ভাগ করবে এবং ইউটিউবে ভিডিও সাংবাদিকতায় বিনিয়োগ করবে।

বলে রাখা ভালো, ইউটিউব গুগলের সঙ্গে একই 'প্যারেন্ট কোম্পানি'র অধীন।

নিউজ কর্প এর আগে অ্যাপল ও ফেসবুকের সঙ্গে অর্থ পরিশোধের বিভিন্ন চুক্তি সম্পন্ন করে। তবে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনের হিসাব প্রকাশ করা হয়নি।

রয়টার্স জানিয়েছে, ইউরোপের কপিরাইট আইন নিয়ে বিরোধের অবসান ঘটাতে ১২১ সদস্য বিশিষ্ট ফরাসি নিউজ প্রকাশকদের একটি দলকে তিন বছর জুড়ে ৭৬ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে গুগল।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

গুগল / মিডিয়া মোগল / ফেসবুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net