Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখই থাকছে, সর্বোচ্চ কর বাড়িয়ে ৩০ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 03:25 pm
Last modified: 06 June, 2024, 03:25 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখই থাকছে, সর্বোচ্চ কর বাড়িয়ে ৩০ শতাংশ

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 03:25 pm
Last modified: 06 June, 2024, 03:25 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

করমুক্ত আয়সীমা বাড়ছে না। ২০২৪-২৫ অর্থবছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা আয় ৩ লাখ ৫০ হাজার টাকাই থাকছে।

২০২২-২৩ অর্থবছরের মতো এবারের জাতীয় বাজেটেও সাড়ে ৩ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করা হয়েছে। 

নারী, প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সদস্য এবং গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা আরও বেশি। 

বাজেট প্রস্তাব অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নারী ও প্রবীণ নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং মুক্তিযোদ্ধাদের জন্য ৫ লাখ টাকা।

এছাড়া উচ্চ-আয়ের ব্যক্তিদের কাছ থেকে সংগৃহীত কর রাজস্ব বাড়ানোর জন্য সর্বোচ্চ করের হার বর্তমানের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এভাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ধনীদের কাছ থেকে রাষ্ট্রীয় কোষাগারে বাড়তি ১০ হাজার কোটি টাকা যোগ করতে পারবে বলে আশা করছে।

জনগণ ও অর্থনীতিকে করোনা মহামারির ধাক্কা থেকে কিছুটা স্বস্তি দিতে ২০২০-২১ অর্থবছরে ব্যক্তিগত সর্বোচ্চ আয়কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছিল।

এনবিআরের সাবেক সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম ধনীদের করের হার বাড়ানোর এনবিআরের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, করহার বাড়ানো খুবই ইতিবাচক পদক্ষেপ হবে। ওপরের স্ল্যাবে করহার বাড়ানো হলে যাদের আয় বেশি তাদের বেশি কর দিতে হবে, যা যৌক্তিক।

এর আগে ২০১১-১২ অর্থবছরে সর্বোচ্চ কর ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছিল।

ওই সময় কর নীতির দায়িত্বে ছিলেন আমিনুল করিম।

বর্তমানে এনবিআর পাঁচটি স্তরের আওতায় ব্যক্তিগত আয়কর সংগ্রহ করে। আগামী বছর থেকে তা হবে ছয়টি। 

বর্তমানের ৫, ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ করহারের সঙ্গে ৩০ শতাংশের আরেকটি স্তর আসছে। বছরে আয় সাড়ে ৩৮ লাখ টাকার বেশি হলে করদাতাকে বাকি অর্থের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

Related Topics

টপ নিউজ

আয়কর / কর / এনবিআর / বাজেট ২০২৪-২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net