Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
আমানতে সুদের হার বাড়িয়েছে বেশিরভাগ এনবিএফআই 

অর্থনীতি

তন্ময় মোদক
17 October, 2022, 05:10 pm
Last modified: 17 October, 2022, 08:30 pm

Related News

  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধার সুদের হার পুনর্নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার

আমানতে সুদের হার বাড়িয়েছে বেশিরভাগ এনবিএফআই 

এনবিএফআই সূত্র জানিয়েছে, আমানতে সুদের হার নির্ধারিত ৭% থেকে বাড়াতে ব্যাংক থেকে মৌখিক সম্মতি পেয়েছে তারা। 
তন্ময় মোদক
17 October, 2022, 05:10 pm
Last modified: 17 October, 2022, 08:30 pm

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং তারল্য সংকটের মধ্যে বেশিরভাগ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আমানতে (ডিপোজিট) সুদের হার বাড়িয়েছে। 

এনবিএফআই সূত্র জানিয়েছে, আমানতের সুদের হার নির্ধারিত ৭% থেকে বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে মৌখিক সম্মতি পেয়েছে তারা। 

চলতি বছরের জুলাইতে আমানত ও ঋণে সুদের হার ৭% ও ১১% নির্ধারণ করা হয়। 

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে মূল্যস্ফীতির হার ৯% এর বেশি হওয়ায় গ্রাহকদের কাছে থেকে ৭% সুদে আমানত সংগ্রহ করা কঠিন হয়ে যাচ্ছে। 

এ অবস্থায় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনধি দল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করে নির্ধারিত হার তুলে নেওয়ার দাবি জানান।

পরে কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে তাদের আমানতের সুদ নির্ধারির হার থেকে বাড়ানোর অনুমতি দেন। তবে এ হার ৮% এর মধ্যে রাখার জন্য বলা হয়। 

তবে ইতোমধ্যেই এ হার ৮% এর বেশি বলছে এনবিএফআইগুলো। 

আমানতে সুদের হার বাড়াতে এ প্রতিষ্ঠানগুলোর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা।  

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্ণর সালেহউদ্দিন আহমেদ বলেন, "এনবিএফআই'র নিয়মিত আমানত সংগ্রহের সুযোগ অনেক সীমিত, সে তুলনায় ব্যাংকের সে সুযোগটা অনেক বেশি। এ কারণে তাদের একটু রিলাক্সে রাখা দরকার। সেদিক থেকে দেখতে গেলে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তটি রেশনাল।

"কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারেস্ট রেটে ক্যাপ দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। এটা কোনো সুফল দিচ্ছে বলে আমার মনে হয় না।"  

কেন্দ্রীয় ব্যাংক এসএমই খাতে রিফাইন্যান্সিং করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।  

বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর টিবিএসকে বলেন, সরকারের উচিত সুদের হারের সীমা প্রত্যাহার করে নেওয়া।

"এটিই এখন প্রয়োজন। এই পুরো পলিসিটাই ভুল। এখন সেটি কার্যকরও না।

"বাস্তবতা হচ্ছে, ক্যাপগুলো তুলে দেওয়া উচিত। এটা সেন্ট্রাল ব্যাংক করতে পারছে না বলেই এ ধরণের আনঅফিশিয়াল এপ্রোচে যাচ্ছে। হাতের ইশারা বা চোখের ইশারা দিয়ে তো ফাইন্যান্সিয়াল সিস্টেম চালানো উচিত না।"

"আমাদের একটি নিয়মভিত্তিক সিস্টেমে চলা উচিত," যোগ করেন তিনি। 

কেন্দ্রীয় ব্যাংকের আগস্টের তথ্য বলছে, দেশে কার্যরত ২৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫টি প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল নির্দেশনা অনুযায়ী ডিপোজিট সংগ্রহে সুদের হার ৭% এর নিচে রেখেছে। এই ৫টি প্রতিষ্ঠান হলো- ডিবিএইচ ফিন্যান্স পিএলসি, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। বাকি ২৪টি প্রতিষ্ঠানের হারই এরচেয়ে বেশি। 

আমানতের ওপর ৮% এর বেশি সুদ দিয়েছে ১৩টি প্রতিষ্ঠান। অন্তত ৯টি প্রতিষ্ঠান যে হারে আমানত সংগ্রহ করছে, ঋণ দিচ্ছে তারচেয়ে কম হারে। ফলে প্রতিষ্ঠানগুলোর সুদ আয় ঋণাত্মক হচ্ছে।

এ ছাড়া ঋণে ১১ শতাংশের বেশি হারে সুদ নিয়েছে আভিভা ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সিভিসি ফিন্যান্স। 

Related Topics

টপ নিউজ

সুদ / সুদের হার / আমানত / এনবিএফআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • এফসি অ্যাকাউন্টে সুদ আয় করতে পারবে শিপিং ও এয়ারলাইন কোম্পানিগুলো
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধার সুদের হার পুনর্নির্ধারণ করলো বাংলাদেশ ব্যাংক
  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ব্যাংকে তারল্য বাড়ায় ১০ শতাংশের নিচে নামল ট্রেজারি বিলের সুদের হার

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net