Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আইএমএফ এর কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 July, 2022, 10:35 am
Last modified: 27 July, 2022, 10:39 am

Related News

  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার

আইএমএফ এর কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ

কেবল আইএমএফ-ই নয় বিশ্বব্যাংক ও এশিয় উন্নয়ন ব্যাংকের কাছেও ২ বিলিয়ন ডলার ঋণ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
27 July, 2022, 10:35 am
Last modified: 27 July, 2022, 10:39 am
ছবি- সংগৃহীত

চলমান ডলার সংকট কাটাতে ৪.৫ বিলিয়ন ডলারের ঋণ (ব্যালেন্স অব পেমেন্ট সাপোর্ট) চেয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ।

গত রোববার (২৪ জুলাই) আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার কাছে লেখা প্রস্তাবটি সংস্থাটির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয়েছে। দেশে আইএমএফ এর সাম্প্রতিক সফরের পরই এই প্রস্তাব পাঠানো হয়।

অর্থসচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত এই চিঠিতে আইএমএফ-কে প্রয়োজনীয় আলোচনা শুরুর অনুরোধ করা হয়। বাংলাদেশ যাতে আগামী তিন বছরের জন্য অর্থপ্রদানের ভারসাম্য রক্ষা এবং বাজেটের প্রয়োজনে এই ঋণ ব্যবহার করতে পারে- সে বিষয়ে আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে।

অর্থবিভাগের কর্মকর্তারা জানান, এখন আইএমএফ সদরদপ্তর থেকে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য একটি টিম গঠন করা হবে। তাদের সঙ্গে শর্তাবলী নিয়ে আলোচনা শেষে এই ঋণ পাওয়া যাবে।

এ প্রক্রিয়ায় ৬ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে পণ্যের মূল্যবৃদ্ধির ফলে বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে বাংলাদেশে। এতে করে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে দেশ। এদিকে ক্রমবর্ধমান ডলারের বিপরীতে টাকার মান কমেছে উল্লেখযোগ্যহারে। অন্যদিকে জ্বালানির দাম বাড়তে থাকায় দেশব্যাপী বিদ্যুৎ রেশনিং এর মতো কঠোর সিদ্ধান্ত নিতেও বাধ্য হয়েছে সরকার।

এসব প্রেক্ষাপটেই আইএমএফ থেকে আগামী তিন বছর মেয়াদে এই ঋণ নেবে সরকার।

কেবল আইএমএফ-ই নয় বিশ্বব্যাংক ও এশিয় উন্নয়ন ব্যাংকের কাছেও ২ বিলিয়ন ডলার ঋণ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এছাড়াও, চীনের নেতৃত্বাধীন দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পেতে আলোচনা করছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া, ইউরোপীয়ান ইউনিয়ন থেকে ৯৯ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পাওয়ার বিষয়ে খুব শিগগিরই চুক্তি সই হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে যতো বেশি সম্ভব বাজেট সাপোর্ট পাওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চলতি অর্থবছর ১.৮৬ বিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পাওয়ার বিষয়ে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।

"আইএমএফ এর কাছ থেকে বড় অংকের বাজেট সাপোর্ট নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয় এক বছর আগে। এতদিন ধরে সংস্থাটির সঙ্গে ইনফরমাল আলোচনা করে ঋণ পাওয়ার বিষয়টি অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে," জানান সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

তিনি বলেন, "আনুষ্ঠানিক আলোচনা করে নাগাদ শুরু হবে, তা এখনই বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক প্রস্তাব পেয়ে সংস্থাটি বাংলাদেশের সঙ্গে নেগোসিয়েশনের জন্য একটি টিম গঠন করবে। তাদের সঙ্গে ঋণের বিভিন্ন শর্ত নিয়ে নেগোসিয়েশন হবে।"

"আলোচনার জন্য আমাদের প্রস্তুতি আছে। আইএমএফ যতো দ্রুত টিম গঠন করবে, ততো দ্রুত আলোচনা শুরু হবে," যোগ করেন এই কর্মকর্তা।

অর্থবিভাগের কর্মকর্তারা জানান, বিশ্বজুড়ে কোভিড সংক্রমণের শুরুতেই বাংলাদেশ বাজেট সাপোর্ট পেতে তৎপর হয়ে উঠে। ফলে ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন সংস্থা থেকে ৭.৭ বিলিয়ন ডলার বাজেট সাপোর্ট পাওয়া যায়, যার মধ্যে গত জুন পর্যন্ত ৬ বিলিয়ন ডলারেরও বেশি ছাড় হয়েছে। এই অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে বলে জানান তারা। বাকিটা চলতি অর্থবছর ছাড় হবে।

কোভিডকালীন সময়ে এই বাজেট সাপোর্ট নেওয়া না হলে এখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০-৩২ বিলিয়ন ডলারে নেমে আসতো, যা দেশের সামষ্টিক অর্থনীতিকে আরও ঝুঁকিতে ফেলতো।

অর্থনীতির ওপর ক্রমবর্ধমান চাপ কমাতে আইএমএফ থেকে সমর্থন চাওয়া দেশের তালিকায় পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে এবার যুক্ত হলো বাংলাদেশও। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ফলে সৃষ্ট দ্রুতগতির মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে দেশগুলো।

Related Topics

টপ নিউজ

আইএমএফ / ঋণ / বৈদেশিক মুদ্রা রিজার্ভ / রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বাজেট বাস্তবায়ন সক্ষমতা, অর্থপাচার ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন বিরোধী এমপিদের
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net