Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
করোনা উদ্বেগে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৮ শতাংশে নামিয়ে আনল এডিবি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 September, 2021, 02:25 pm
Last modified: 22 September, 2021, 02:36 pm

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

করোনা উদ্বেগে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬.৮ শতাংশে নামিয়ে আনল এডিবি

তবে, বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.২ শতাংশ।
টিবিএস রিপোর্ট
22 September, 2021, 02:25 pm
Last modified: 22 September, 2021, 02:36 pm

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পূর্বাভাসে সংশোধন এনেছে আঞ্চলিক উন্নয়ন সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। চলতি বছরের এপ্রিলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছিল, দেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.২ শতাংশ; তবে কোভিড -১৯ মহামারির চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রবৃদ্ধির হার কমে ৬.৮ শতাংশে নামতে পারে বলে নতুন করে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

এডিবি চলতি বছরের জন্য ৫.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যদিও এর আগে এপ্রিলের প্রতিবেদনে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধির আশা করেছিল সংস্থাটি।

এদিকে, বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.২ শতাংশ।

করোনাভাইরাস মহামারির ক্রমাগত উদ্বেগের মাঝে এডিবি'র প্রতিবেদনে উন্নয়নশীল এশিয়ার ২০২১ সালের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমিয়ে দেখানো হয়েছে।

এডিবি'র প্রধান অর্থনৈতিক প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২১-এর পূর্বাভাস অনুযায়ী, এ বছর উন্নয়নশীল এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াবে ৭.১ শতাংশে।

২০২১ এবং ২০২২ সালে এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনা, অনেকাংশেই নির্ভর করছে মহামারি মোকাবেলা এবং টিকাদান কর্মসূচির উন্নয়নের ওপর। সংস্থাটি বলছে, রপ্তানি পুনরুদ্ধারের মাধ্যমে ২০২২ সালে এ অঞ্চলের প্রবৃদ্ধি উন্নীত হতে পারে ৫.৪ শতাংশে। তবে এপ্রিলে ৭.৩ শতাংশের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

এদিকে, প্রতিবেদনে ২০২২ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৪ শতাংশ করা হয়েছে।

এছাড়া, মূল্যের চাপ নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করা হচ্ছে।

চলতি এপ্রিলে, দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯.৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এডিবি। তবে সংস্থাটির সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে প্রবৃদ্ধির সেই হারকে ৮.৮ শতাংশে কমিয়ে আনা হয়েছে।  

উপমহাদেশের সবচেয়ে বড় অর্থনীতি ভারতের চলতি বছরের প্রবৃদ্ধি ১১ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আগামী বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস ৭ থেকে ৭.৫ শতাংশে উন্নীত করা হয়েছে।

মালদ্বীপে আন্তর্জাতিক পর্যটনের সুযোগ আরও অনুকূলে আসায়, এডিবি দেশটির প্রবৃদ্ধির হার ১৩.১ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।  

গত বছর দক্ষতার সঙ্গে মহামারি মোকাবেলা করায় পাকিস্তানের এ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ২ শতাংশ থেকে বেড়ে ৩.৯ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়াও, শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.১ শতাংশ থেকে কমে ৩.৪ শতাংশে এবং নেপালের প্রবৃদ্ধি ৩.১ শতাংশ থেকে কমে ২.৩ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এডিবি'র আউটলুকে।

এডিবি'র সেপ্টেম্বরের প্রতিবেদনে আফগানিস্তানের জন্য কোনো প্রবৃদ্ধি হারের পূর্বাভাস দেয়নি। তবে, পূর্ববর্তী এপ্রিলের প্রতিবেদনে, আফগানিস্তানের জন্য ৩ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এ বছর প্রবৃদ্ধির হার ৮.১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি; এর আগে এপ্রিলের প্রতিবেদনেও চীনের জন্য এই একই পূর্বাভাস দেওয়া হয়েছিল।

উন্নয়নশীল এশিয়ায় চলতি বছরে মুদ্রাস্ফীতির হার ২.২ শতাংশ এবং ২০২২ সালে ২.৭ শতাংশে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক পণ্য এবং খাদ্যসামগ্রীর বর্তমান উচ্চমূল্যের প্রবণতা বজায় থাকলে, এই অঞ্চলের কিছু দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টায় এডিবি একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ৬৮, যার মধ্যে ৪৯ টি দেশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত।

Related Topics

টপ নিউজ

এডিবি / বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি / প্রবৃদ্ধি হ্রাস / অর্থনৈতিক প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ঝুঁকি: অর্থমন্ত্রী
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net