Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
আগস্টে কার্ডে লেনদেন কমেছে ৮৪৯ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 October, 2021, 09:30 am
Last modified: 20 October, 2021, 09:40 am

Related News

  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক
  • আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে

আগস্টে কার্ডে লেনদেন কমেছে ৮৪৯ কোটি টাকা

দেশে কোভিড-১৯ এর সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্রাহকেরা আবার সরাসরি ব্যাংক থেকে পরিষেবা নেওয়া শুরু করেছেন।
টিবিএস রিপোর্ট
20 October, 2021, 09:30 am
Last modified: 20 October, 2021, 09:40 am

কোভিড-১৯ এর প্রভাবের মধ্যে লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ও কার্ডভিত্তিক লেনদেনে ঝুঁকেছিলেন। কিন্তু কোভিডের প্রভাব কিছুটা কমে আসায় জুলাইয়ের তুলনায় আগস্টে কার্ডে লেনদেন কমেছে ৩ শতাংশের বেশি।   

জুলাইয়ে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৩,৬৬০ কোটি টাকা, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ২২,৯৫৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ইস্যুড কার্ড এন্ড ট্রানসেকশান স্ট্যাটিস্টিকস থেকে এমন তথ্য পাওয়া গেছে।  

দেখা গেছে, জুলাইতে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২১,৭৮৩ কোটি টাকা, আগস্টে তা কমে দাঁড়িয়েছে ২০,৯৩৪ কোটি টাকা। 

এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে জুলাইতে লেনদেন হয়েছে ১৪৮৬ কোটি টাকা, আগস্টে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৪ কোটি টাকা। একইসঙ্গে প্রিপেইড কার্ডে লেনদেন জুলাইয়ের তুলনায় আগস্টে ৪৭ কোটি টাকা কমেছে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেনের সংখ্যা আগস্টে ৬% এর বেশি কমেছে, যদিও কোভিড-১৯ মহামারির মধ্যে গত বছর অনেক নতুন গ্রাহক যুক্ত হয়েছিল। 

বাংলাদেশ ব্যাংকের আগস্ট মাসের এমএফএস ডাটা অনুযায়ী, জুলাই মাসে এমএফএস লেনদেনের পরিমাণ ছিল ৬৬,৩৮৭ কোটি টাকা, যা ৪,১৫৩ টাকা কমে আগস্টে এসে দাঁড়ায় ৬২,২৩০ কোটি টাকায়। 

বিশেষজ্ঞদের মতে, মহামারির মধ্যে ভাইরাসের সংক্রমণ এড়াতে গ্রাহকেরা ব্যাংকে যাওয়ার চাইতে এমএফএস লেনদেনই পছন্দ করতেন। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকও মহামারিতে গ্রাহকদের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রিয় করার জন্য লেনদেনের ফী কমানোর মতো কিছু বিশেষ সুবিধা প্রদান করে।  

দেশে কোভিড-১৯ এর সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্রাহকেরা আবার সরাসরি ব্যাংক থেকে পরিষেবা নেওয়া শুরু করেছেন। তাছাড়া, বিশেষ সুবিধা প্রত্যাহারের পর রেমিট্যান্স প্রবাহও হ্রাস পেয়েছে। 

লেনদেন কমে গেলেও, গ্রাহক এবং সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা আগের মাসের তুলনায় ১.৬% বেড়ে আগস্টে ১০,৪৩,৬৪,৪০৮ হয়েছে। উল্লেখ্য, নগদের তথ্য এ ডেটাতে অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই কোটি ৬৬ লাখ ৩৩ হাজার। আগের বছরের একই মাসে ইস্যু করা মোট কার্ড ছিল দুই কোটি ২২ লাখ ৭ হাজার ৮৩৩টি। এর মানে, এক বছরে কার্ড বেড়েছে ৪৩ লাখ ৫৪ হাজার।  

কার্ড ব্যবহার করে সাধারণভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেলসে কেনাকাটার বিল পরিশোধ, ক্যাশ রিসাইক্লিং মেশিনে টাকা জমা বা উত্তোলন হয়ে থাকে। এ ছাড়া ই-কমার্সে কেনাকাটার বিল পরিশোধ হয় কার্ডে।  
 
Related Topics

টপ নিউজ

ডিজিটাল লেনদেন / ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক
  • আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net