Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
শুক্রাণু দান করে ৫৫০ সন্তানের বাবা, থামার আদেশ দিলেন আদালত

অফবিট

টিবিএস ডেস্ক
29 April, 2023, 05:40 pm
Last modified: 29 April, 2023, 05:43 pm

Related News

  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • একজন মানুষের ২০০ সন্তান! এমনটাই ঘটছে স্পার্ম ডোনেশনের দুনিয়ায়
  • ফিলারের দিন শেষ, রূপচর্চায় অনেকের ভরসা এবার মাছের শুক্রাণু থেকে তৈরি ইনজেকশনে
  • মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

শুক্রাণু দান করে ৫৫০ সন্তানের বাবা, থামার আদেশ দিলেন আদালত

টিবিএস ডেস্ক
29 April, 2023, 05:40 pm
Last modified: 29 April, 2023, 05:43 pm
প্রতীকী ছবি: অ্যান্ড্রু ম্যাথিউস

শুক্রাণু দানের মাধ্যমে সাড়ে পাঁচশোর বেশি সন্তানের বাবা হওয়ার সন্দেহে এক ডাচ যুবককে থামার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত। খবর বিবিসির।

জনাথন নামের ওই ৪১ বছর বয়সি ব্যক্তি ফের শুক্রাণু দানের চেষ্টা করলে তাকে ১ লাখ ইউরোর বেশি জরিমানা করা হতে পারে।

২০১৭ সালে জানা যায়, জনাথন ১০০-র বেশি শিশুর বাবা হয়ে গেছেন শুক্রাণু দান করে। তখনই তাকে নেদারল্যান্ডসের ফার্টিলিটি ক্লিনিকগুলোতে শুক্রাণু দান করতে নিষেধ করা হয়েছিল।

কিন্তু জনাথন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশে ও অনলাইনে শুক্রাণু দান চালিয়ে যান। 

দ্য হেগের একটি আদালত আদেশ দিয়েছেন, জনাথন যেসব ক্লিনিকে শুক্রাণু দান করেছেন সেগুলোর তালিকা যেন দেওয়া হয় এবং তার দান করা সমস্ত শুক্রাণু যেন নষ্ট করে ফেলা হয়।

ডাচ স্বাস্থ্য নির্দেশিকা অনুসারে, একজন শুক্রাণুদাতা ১২টি পরিবারে ২৫ জনের বেশি শিশুর বাবা হতে পারবেন না। 

সম্ভাব্য অজাচার এবং শিশুর মানসিক রোধ করতে দেশটির স্বাস্থ্য নির্দেশিকায় এ আদেশ দেওয়া হয়েছে।

তবে আদালত বলেছেন, ২০০৭ সালে শুক্রাণু দান শুরু করার পর থেকে এ পর্যন্ত জনাথন ৫৫০ থেকে ৬০০ শিশুর বাবা হয়েছেন।

শুক্রাণু দানের মাধ্যমে জন্ম নেওয়া শিশুদের অধিকার নিয়ে কাজ করা একটি ফাউন্ডেশন এবং তার শুক্রাণু থেকে জন্ম নেওয়া এক শিশুর মা জনাথনের বিরুদ্ধে আদালতে এ অভিযোগ আনেন।

আদালতের মুখপাত্র গার্ট-মার্ক স্মেল্ট বলেন, 'ব্যাপার হচ্ছে, শত শত সৎ ভাই ও সৎ বোনের এই আত্মীয়তার নেটওয়ার্কটি অনেক বেশি বড়।'

জনাথনের দান করা শতাধিক শিশুর জন্ম হয়েছে ডাচ ক্লিনিক ও অন্যান্য জায়গায়। পাশাপাশি তিনি এমন একটি ডাচ ক্লিনিকেও শুক্রাণু দান করেন, যা তার শুক্রাণু বিভিন্ন দেশে পাঠাত।

আদালত জনাথনকে শুক্রাণু দান এবং দানের জন্য সম্ভাব্য বাবা-মার সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছেন। 

আদালত আরও বলেছেন, জনাথন অতীতে শুক্রাণু দানের মাধ্যমে কতজন সন্তানের বাবা হয়েছেন সে সংখ্যার ব্যাপারেও সম্ভাব্য বাবা-মাকে 'ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য' দিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

শুক্রাণু দান / শুক্রাণু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • একজন মানুষের ২০০ সন্তান! এমনটাই ঘটছে স্পার্ম ডোনেশনের দুনিয়ায়
  • ফিলারের দিন শেষ, রূপচর্চায় অনেকের ভরসা এবার মাছের শুক্রাণু থেকে তৈরি ইনজেকশনে
  • মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net