Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

আন্তর্জাতিক

বিবিসি
07 May, 2026, 10:55 am
Last modified: 07 May, 2026, 11:12 am

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

সন্তান গ্রহণের বিষয়ে জিলিস বলেন, 'আমি মনেপ্রাণে মা হতে চেয়েছিলাম। ঠিক ওই সময়ে ইলন আমাকে একটি প্রস্তাব দেন এবং আমি তা গ্রহণ করি।'
বিবিসি
07 May, 2026, 10:55 am
Last modified: 07 May, 2026, 11:12 am
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি

ওপেনএআই-এর সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস সম্প্রতি ইলন মাস্কের সাথে তার ব্যতিক্রমী ব্যক্তিগত সম্পর্ক এবং কীভাবে তারা চার সন্তানের বাবা-মা হলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

ওপেনএআই-কে একটি মুনাফাভোগী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করতে ইলন মাস্ক যে মামলা করেছেন, তার অংশ হিসেবে বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে কয়েক ঘণ্টা ধরে সাক্ষ্য দেন জিলিস।

আদালতে তার সাক্ষ্যের মূল বিষয় ছিল ওপেনএআই-এর শুরুর দিকে এটিকে মুনাফাভোগী কোম্পানি করার বিষয়ে মাস্কের সাথে তার সরাসরি সংশ্লিষ্টতা। একই সাথে তিনি যখন ওপেনএআই-এর পরামর্শক হিসেবে কাজ করছিলেন, তখন কীভাবে মাস্কের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে—সে বিষয়গুলোও আলোচনায় আসে।

সন্তান গ্রহণের বিষয়ে জিলিস বলেন, 'আমি মনেপ্রাণে মা হতে চেয়েছিলাম। ঠিক ওই সময়ে ইলন আমাকে একটি প্রস্তাব দেন এবং আমি তা গ্রহণ করি।' তিনি জানান, ২০২০ সালের দিকে মাস্ক তাকে 'স্পার্ম' (শুক্রাণু) দান করার প্রস্তাব দিয়েছিলেন।

জিলিস আরও বলেন, 'ইলন ওই সময় তার চারপাশের সবাইকে সন্তান নিতে উৎসাহিত করছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে আমার কোনো সন্তান নেই, তাই তিনি নিজেই এই সহায়তার প্রস্তাব দেন।'

সিলিকন ভ্যালিতে ১৫ বছরের বেশি সময় ধরে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে কাজ করেছেন শিভন জিলিস। তিনি ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং নিউরোটেকনোলজি কোম্পানি নিউরালিংকেও নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন।

ওপেনএআই প্রতিষ্ঠার কিছুদিন পর, ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠানটির উপদেষ্টা হিসেবে যোগ দেন। বুধবার তিনি বলেন, ওই সময়ই প্রথম মাস্কের সঙ্গে তার পরিচয় হয়। মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওপেনএআই—দুই জায়গাতেই দায়িত্ব পালন করায় চলমান বিচারপ্রক্রিয়ায় জিলিসকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে দেখা হচ্ছে।

ওপেনএআই-এর আইনজীবীরা অভিযোগ করেছেন, ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি ছাড়ার পর জিলিস তার কাছে ওপেনএআই সম্পর্কিত তথ্য সরবরাহ করতেন। মাস্ক ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং শুরুর দিকে প্রতিষ্ঠানটিকে অর্থ সহায়তাও দিয়েছিলেন।

জিলিস জানান, প্রায় এক দশক আগে মাস্কের সঙ্গে তার 'একবারের' রোমান্টিক সম্পর্ক ছিল। তবে ২০২০ সালে, যখন মাস্ক প্রথম তার সন্তানের বাবা হওয়ার প্রস্তাব দেন, তখন তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না।

তিনি বলেন, কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে বিয়ে করে সন্তান নেওয়ার প্রচলিত ব্যক্তিগত পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছিল তাকে।

জিলিস জানান, মাস্কের সঙ্গে তার প্রথম দুই সন্তানের ক্ষেত্রে শুরুতে মাস্ককে সক্রিয় বাবার ভূমিকায় রাখার পরিকল্পনা ছিল না। এছাড়া সন্তানের পিতৃত্বের বিষয়টি 'কঠোরভাবে গোপন' রাখতেও দুজন একমত হয়েছিলেন।

তবে বর্তমানে মাস্ক জিলিসের সঙ্গে তার চার সন্তানের জীবনেই সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি বলেন, পরিবার হিসেবে তারা সপ্তাহে কয়েক ঘণ্টা একসঙ্গে সময় কাটান।

জিলিস বলেন, মাস্কের সঙ্গে গোপনীয়তা চুক্তি থাকায় ২০২১ সালে জন্ম দেওয়া যমজ সন্তানের বাবা যে মাস্ক, তা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে তিনি জানাননি।

পরের বছর বিজনেস ইনসাইডারে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের আভাস পাওয়ার পর তিনি অল্টম্যানকে বিষয়টি জানান।

তবুও অল্টম্যান এবং ওপেনএআই প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান চাইছিলেন, জিলিস যেন পরিচালনা পর্ষদে থেকে যান। বুধবার জিলিস বলেন, অন্তত ২০২৩ সাল পর্যন্ত তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

সপ্তাহের শুরুতে জিলিসের দীর্ঘদিন ওপেনএআইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকা নিয়ে প্রশ্ন করা হলে ব্রকম্যান বলেন, 'ইলন-সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ন্ত্রণে রাখতে আমরা তার ওপর আস্থা রেখেছিলাম।'

২০২৩ সালের মার্চে জিলিস ওপেনএআই-এর বোর্ড ছাড়েন। সে সময় মাস্ক এক্সএআই চালু করছিলেন, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সরাসরি প্রতিদ্বন্দ্বী চ্যাটবট তৈরির কাজ করছে।

মামলার অংশ হিসেবে উপস্থাপিত ইমেইল ও বার্তালাপ থেকে জানা যায়, ওপেনএআই-এর করপোরেট কাঠামো পরিবর্তন নিয়ে জিলিস, অল্টম্যান, ব্রকম্যান ও মাস্কের মধ্যে বহু আলোচনা হয়েছিল।

আদালতে উপস্থাপিত লিখিত বার্তালাপে দেখা যায়, ২০১৭ সালেই ওপেনএআইকে বড় পরিসরে বাড়াতে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহের জন্য অলাভজনক কাঠামো থেকে সরে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। ওই আলোচনায় মাস্কও যুক্ত ছিলেন।

ব্রকম্যান এবং ওপেনএআই-এর আরেক সহ-প্রতিষ্ঠাতা ইলিয়া সুটস্কেভার প্রতিষ্ঠানটিকে 'বি কর্প' কাঠামোয় রূপান্তরের পক্ষে ছিলেন। এটি এমন এক ধরনের লাভজনক প্রতিষ্ঠান, যা নির্দিষ্ট সামাজিক লক্ষ্যও অনুসরণ করে।

জিলিসের ইমেইল থেকে আরও জানা যায়, ওপেনএআই-এর ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চেয়েছিলেন মাস্ক। তিনি পরিচালনা পর্ষদে অতিরিক্ত আসনের দাবি জানান এবং ওপেনএআইকে টেসলার অংশ করার প্রস্তাবও দেন। এমনকি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির 'বি করপ' সহযোগী প্রতিষ্ঠান হিসেবেও ওপেনএআইকে গড়ে তোলার কথা বলেছিলেন।

জিলিস এক লিখিত বার্তায় বলেছিলেন, ওপেনএআই-এর জন্য এমন পদক্ষেপ 'তাৎক্ষণিকভাবে অর্থায়নের সমস্যার সমাধান করবে।'

তবে শেষ পর্যন্ত অল্টম্যান, ব্রকম্যান ও সুটস্কেভার মাস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেননি। আদালতে উপস্থাপিত জিলিসের এক ইমেইলে বলা হয়, এর বড় কারণ ছিল—তারা সবাই দৃঢ়ভাবে চেয়েছিলেন, মাস্ক যেন ওপেনএআই-এর কাজের ওপর 'নিয়ন্ত্রণ' না পান।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / ওপেনএআই / সন্তান গ্রহণ / শুক্রাণু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net