Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা

খেলা

ইন্ডিপেন্ডেন্ট
15 June, 2026, 11:35 am
Last modified: 15 June, 2026, 11:36 am

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা

ওমর আরতান প্রথম সোমালি রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন।
ইন্ডিপেন্ডেন্ট
15 June, 2026, 11:35 am
Last modified: 15 June, 2026, 11:36 am
ওমর আব্দুলকাদির আরতান ২০২৫ সালে আফ্রিকার সেরা রেফারি নির্বাচিত হয়েছিলেন। ছবি: রয়টার্স

বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়া সোমালিয়ার ফুটবল রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে পুরো টুর্নামেন্ট ফি পরিশোধ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তার বিরুদ্ধে 'সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পর্ক' থাকার অভিযোগ তুলে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হ্য়নি। মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগ তাকে ফিরিয়ে দিলেও ফিফা আরতানের পুরো ফি পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

ওমর আরতান ২০২৫ সালে আফ্রিকার সেরা রেফারি নির্বাচিত হয়েছিলেন। প্রথম সোমালি রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন তিনি। নিজ দেশে ফেরার পর তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নেওয়া হয়।

তার প্রতি সমর্থনের জন্য সোমালি সরকার, সাধারণ মানুষ এবং ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন আরতান।

মোগাদিশুতে পতাকা হাতে নিয়ে জড়ো হওয়া শত শত সমর্থকের সামনে আরতান বলেন, 'আমি আপনাদের কথা দিচ্ছি, আমি পরবর্তী বিশ্বকাপে থাকব। আমি চাই সোমালিয়ার মানুষ এতে শান্ত থাকুক এবং আত্মবিশ্বাস বজায় রাখুক।'

তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। গত বুধবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই পরিস্থিতি নিয়ে কথা বলেন। 

আরতানের বিশ্বকাপ স্বপ্ন কেড়ে নেওয়া নিয়ে ফিফার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ইনফান্তিনো সবাইকে 'শান্ত ও রিলাক্স' থাকার পরামর্শ দেন। তিনি জোর দিয়ে বলেন, টুর্নামেন্ট সংশ্লিষ্ট প্রতিটি সমস্যা সমাধানের জন্য ফিফা নিরন্তর কাজ করে যাচ্ছে।

বিশ্বকাপে সুযোগ না পেলেও ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা তাকে আগামী আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এবং অ্যাস্টন ভিলার মধ্যকার 'উয়েফা সুপার কাপ' ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ / ফিফা / রেফারি / ওমর আব্দুলকাদির আরতান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net