Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ঋণ পরিশোধে আরও এক বছর সময় পেল শ্রীলঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2022, 10:35 am
Last modified: 09 May, 2022, 10:46 am

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

ঋণ পরিশোধে আরও এক বছর সময় পেল শ্রীলঙ্কা

গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে গত ৩০ আগস্ট। পরে আবার ৪০ মিলিয়ন ডলার দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
09 May, 2022, 10:35 am
Last modified: 09 May, 2022, 10:46 am
ছবি- ইকোনমিক টাইমস

চরম সংকটে থাকা শ্রীলঙ্কাকে ঋণ পরিশোধে আরও এক বছর সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের এক উর্ধতন কর্মকর্তা জানান, "যেহেতু শ্রীলঙ্কা সংকটে রয়েছে, তাদের ঋণ পরিশোধের সক্ষমতা নেই। তাই ঋণ পরিশোধে আরও এক টেনিয়র (বছর) সময় বৃদ্ধি করা হয়েছে।"

সুতরাং বাংলাদেশ থেকে নেওয়া ২০ কোটি ডলার ঋণ পরিশোধে আরও এক বছর সময় পেল দেশটি।

অর্থনৈতিক সঙ্কটে কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেওয়া হয়েছিল।

গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রথম কিস্তিতে শ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার দিয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে গত ৩০ আগস্ট। পরে আবার ৪০ মিলিয়ন ডলার দেওয়া হয়।

প্রথম কিস্তি পরিশোধ করার জন্য শ্রীলঙ্কাকে তিন মাস সময় দেওয়া হয় এবং এসময় সুদের হার ছিল লাইবর+২ শতাংশ। লাইবর বা লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার।

প্রথম তিন মাসে ঋণ শোধ করতে না পারায় শ্রীলঙ্কাকে আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। তবে দ্বিতীয়বারের তিন মাসেও সুদের হার সমান রাখা হয়েছে। তবে নতুন করে ছয় মাসের সময় দেওয়া হয়েছে। যার সুদহার হবে লাইবর+২.৫ শতাংশ।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, শ্রীলঙ্কার ৫০ মিলিয়ন পরিশোধের সময় আগামী ১৮ মে। ১০০ মিলিয়ন পরিশোধের সময় ৩১ মে ও বাকি ৫০ মিলিয়ন পরিশোধের সময় ১২ জুন। তবে দেশটির সংকটকালীন সময় বিবেচনায় নিয়ে নতুন করে আরও এক বছর সময় বাড়ানো হয়েছে।

ইস্টার্ণ ব্যাংকে ৫ লাখ টাকা জরিমানা, মওকুফের আবেদন নাকচ

এছাড়া বোর্ড মিটিংয়ে আইনি সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় পাঁচ লাখ টাকা জরিমানার কবলে পরে বেসরকারি ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। এটি মওকুফের আবেদন করলে তা নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বোর্ড মিটিংয়ে থাকা কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্টান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, "ব্যাংক একটি স্পর্শকাতর জায়গা। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। তাই কেউ যদি ভুল করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে। যেন পরবর্তীতে এ ধরনের ভুল কেউ না করে। এ কারণে ইস্টার্ন ব্যাংককের জরিমানার আবেদন নাকচ করা হয়েছে।"

এর আগে সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় ইস্টার্ণ ব্যাংকে গত ৩ এপ্রিল পাঁচ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। জরিমানার ওই অর্থ ১৪ দিনের মধ্যে জমা দিতে বলা হয়। তা না হলে ব্যাংকটির হিসাব থেকে কেটে নেওয়া হবে বলে জানিয়ে তাদের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়। 

তারা জরিমানার অর্থ পরিশোধ না করে তা মওকুফের আবেদন করে। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় তা বাতিল করা হয়।

জানা গেছে, ইবিএল তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে সীমা অতিক্রম করে ঋণ দিয়েছে। একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম করে ঋণ দেওয়া হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছিল, ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) ধারা লঙ্ঘন ও এই ঋণ অনুমোদনে একক কোনো ব্যক্তি, কোম্পানি বা গোষ্ঠীকে প্রদত্ত ঋণের পরিমাণ ব্যাংকের মূলধন রিজার্ভের ২৫ শতাংশের বেশি হতে পারে না।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে সময় বাড়ানোর অনুরোধেও সম্মত হয়।
 
Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / শ্রীলঙ্কা / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • কেন্দ্রীয় ব্যাংকে দলকানা গভর্নর বসিয়ে ইসলামী ব্যাংক দখলে ব্যস্ত সরকার: শফিকুর রহমান
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • স্বর্ণের মজুত বাড়াচ্ছে দেশগুলো—কারণ কী?
  • কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারে কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকা অনুদান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net