Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
রুশ বাহিনীর সহযোগী মুসলিম চেচেন যোদ্ধাদের বিরুদ্ধে বুলেটে শূকরের চর্বি ব্যবহার করছে ইউক্রেনীয়রা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 February, 2022, 09:20 pm
Last modified: 28 February, 2022, 10:21 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

রুশ বাহিনীর সহযোগী মুসলিম চেচেন যোদ্ধাদের বিরুদ্ধে বুলেটে শূকরের চর্বি ব্যবহার করছে ইউক্রেনীয়রা

টুইটারে ইউক্রেনের ন্যাশনাল গার্ড বাহিনীর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, মুসলিম চেচেন যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বুলেটে শূকরের চর্বির প্রলেপ দিচ্ছে এক আজভ যোদ্ধা।
টিবিএস ডেস্ক
28 February, 2022, 09:20 pm
Last modified: 28 February, 2022, 10:21 pm
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের ন্যাশনাল গার্ড তাদের টুইটার অ্যাকাউন্টে সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, ইউক্রেন আগ্রাসনে রুশ সেনাদের পক্ষ নেওয়া মুসলিম চেচেন যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য বুলেটে শূকরের চর্বির প্রলেপ দিচ্ছে এক আজভ যোদ্ধা। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজভ বাহিনী অতি ডানপন্থী স্বেচ্ছাসেবক পদাতিক সামরিক দল, যাদেরকে প্রায়ই 'নব্য-নাৎসি' হিসেবে আখ্যা দেওয়া হয়। চরম জাতীয়তাবাদী অস্ত্রধারী এই বাহিনী নাৎসিবাদকে সমর্থনের পাশাপাশি 'হোয়াইট সুপ্রিমেসি' বা শ্বেতাঙ্গ আধিপত্য বিস্তারের মতাদর্শকেও সমর্থনের জন্য অভিযুক্ত। ২০১৪ সালে পূর্বে ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো যুদ্ধে অংশ নেয় চরমপন্থী এই বাহিনী। এরপর থেকেই তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিয়মিত সশস্ত্র সংঘাতে সহযোগিতা করে আসছে।

ন্যাশনাল গার্ডের শেয়ার করা ওই ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যক্তি (আজভ যোদ্ধা) চেচেন যোদ্ধাদের 'মুসলিম ভাই' সম্বোধন করে বলছেন, "আমাদের দেশে আপনারা স্বর্গে যাবেন না। আপনাদেরকে স্বর্গে যেতে দেওয়া হবে না। দয়া করে বাড়ি ফিরে যান। এখানে আপনি সমস্যায় পড়বেন।"

ইউক্রেনের সরকারি সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হলেও, আজভ যোদ্ধারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের ব্যবহৃত 'উলফস্যাঞ্জেল' চিহ্নের ব্যবহার এখনও অব্যাহত রেখেছে বলে জানা যায়।

রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, ইউক্রেনের সরকারি বাহিনীতে আজভ যোদ্ধাদের মতো এমন গোষ্ঠীর অন্তর্ভুক্তির কারণেই তিনি সেখানে 'বিশেষ সামরিক অভিযান' চালিয়েছেন। ইউক্রেনকে নাৎসিমুক্ত করা রাশিয়ার সামরিক অভিযানের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। 

এক সংবাদ সম্মেলনে রুশ সামরিক বাহিনীও বলেছে, তাদের অভিযানের একটি বড় অংশজুড়ে রয়েছে 'নাৎসি বাহিনী' প্রতিরোধ কার্যক্রম। 

এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রামযান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। তাই ইউক্রেনে চলমান আগ্রাসনে রুশ সেনাদের সহায়তা করতে চেচন যোদ্ধাদের ইউক্রেনে মোতায়েন করেছেন তিনি। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

কাদিরভ প্রায়ই নিজেকে পুতিনের 'সৈনিক' হিসেবে দাবি করেন। এর আগে চেচেন বাহিনীকে রাশিয়ার পক্ষে সিরিয়া এবং জর্জিয়াতেও মোতায়েন করা হয়েছিল। এবার তিনি রুশ নেতার পক্ষ নিয়ে তার বাহিনীকে নিজের সরকারের বিরুদ্ধেই যুদ্ধ করার আহ্বান জানিয়েছেন; ইউক্রেনকে 'নব্য-নাৎসিমুক্ত' করতে চেচেন যোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি। তবে, ইউক্রেনের কর্মকর্তারা 'নব্য-নাৎসিবাদের' পুরো বিষয়টিই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।


 

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ইউক্রেন / রাশিয়া / চেচেন যোদ্ধা / আজভ যোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net