Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সরকারি নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বাড়লো প্রায় ৫০ শতাংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2022, 10:30 pm
Last modified: 15 February, 2022, 10:34 pm

Related News

  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই
  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • আগামীকাল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত

সরকারি নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী বাড়লো প্রায় ৫০ শতাংশ

প্রতিটি লিখিত উত্তরপত্র মূল্যায়নে এতোদিন ৭৫ টাকা দেওয়া হতো, এখন দেওয়া হবে ১২০ টাকা। এছাড়া, প্রতিটি পূর্ণ অবজেকটিভ উত্তরপত্রের বরাদ্দ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 February, 2022, 10:30 pm
Last modified: 15 February, 2022, 10:34 pm

সরকারি নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিভিন্ন কমিটির সদস্য এবং পরীক্ষা নেওয়া ও খাতা মূল্যায়নের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও পারিতোষিক সুবিধা প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

নিয়োগ ও পদোন্নতির পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা, বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী এবং মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্যদের জনপ্রতি সম্মানী ৩০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে।

প্রতিটি লিখিত উত্তরপত্র মূল্যায়নে এতোদিন ৭৫ টাকা দেওয়া হতো, এখন দেওয়া হবে ১২০ টাকা। এছাড়া, প্রতিটি পূর্ণ অবজেকটিভ উত্তরপত্রের বরাদ্দ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

পরীক্ষা নেওয়া কিংবা প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের সময় জনপ্রতি দুপুর/রাতের খাবারে বরাদ্দ ছিল ২০০ টাকা, এখন তা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। তাছাড়া, এতোদিন নাস্তা বাবদ কোন টাকা দেওয়া হতো না, এখন জনপ্রতি সর্বোচ্চ ২০০ টাকা দেওয়া হবে।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সব ধরনের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেকে প্রতিদিনের জন্য এতোদিন ৫০০ টাকা করে পেতেন। এখন ৯ম গ্রেড বা তদুর্ধ্ব কর্মকর্তাদের জন্য ১০০০ টাকা, ১০তম গ্রেড থেকে ১৬তম গ্রেড পর্যন্ত ৮০০ টাকা এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যে ভেন্যুতে পরীক্ষা হবে, ওই প্রতিষ্ঠানের প্রধান বা তার মনোনিত সমন্বয়কারী এতোদিন কোন সম্মানী পেতেন না, এখন থেকে তারা ৩০০০ টাকা পাবেন।

এছাড়া, লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক প্রতিদিনের জন্য সম্মানী পাচ্ছেন ১২০০ টাকা। এটি বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।

লিখিত পরীক্ষার প্রতি পরীক্ষার্থীর আসন বিন্যাসের জন্য ২ টাকা করে দেবে সরকার, এতোদিন এ কাজে কোন টাকা দিতে হতো না।

একইভাবে লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরির জন্য পরীক্ষার্থী প্রতি এতোদিন কোন টাকা দেওয়া হতো না, এখন থেকে প্রতি পরীক্ষার্থীর জন্য ৫ টাকা করে দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই কার্যদিবসে পদোন্নতির একাধিক সভার ক্ষেত্রে একটির বেশি সম্মানী পাবেন না। একই দিনে একাধিক পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হলেও সর্বোচ্চ ২টি সম্মানী প্রাপ্য হবেন।

সরকারি স্কুল-কলেজ পরীক্ষার ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য কোনো কেন্দ্র ফি বা অন্য কোনো চার্জ আরোপ করা যাবে না বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
 
Related Topics

টপ নিউজ

নিয়োগ পরীক্ষা / পদোন্নতি / নিয়োগ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
  • পদোন্নতি নিয়ে অন্য ব্যাংকে যেতে ব্যাংকারদের জন্য ডিপ্লোমা ডিগ্রির বাধ্যবাধকতা নেই
  • অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা 
  • আগামীকাল বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net