Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
এ সময়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বাজার সম্পর্কে যা জানাচ্ছে

বাংলাদেশ

জেবুন নেসা আলো & শাখাওয়াত প্রিন্স
23 December, 2021, 11:35 pm
Last modified: 24 December, 2021, 03:25 am

Related News

  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

এ সময়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বাজার সম্পর্কে যা জানাচ্ছে

ব্র্যাক ব্যাংকের সাম্প্রতিক নিয়োগ পরীক্ষায় জেলা পর্যায়ের কলেজগুলোর কম সিজিপিএ পাওয়া গ্রাজুয়েটরা সেরা-২০ তালিকায় উঠে এসেছেন। প্রাথমিক মূল্যায়নেই বাদ পড়েন বুয়েটসহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ স্কোরকারী স্নাতকরা
জেবুন নেসা আলো & শাখাওয়াত প্রিন্স
23 December, 2021, 11:35 pm
Last modified: 24 December, 2021, 03:25 am
এ সময়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বাজার সম্পর্কে যা জানাচ্ছে

বেসরকারি একটি ব্যাংকের প্রাথমিক পর্যায়ের (এন্ট্রি লেভেল) প্রতিটি পদের বিপরীতে চাকরির আবেদন করেছেন ৬ শতাধিক প্রার্থী। যা সরকারি চাকরি পরীক্ষাগুলোর গড় পরীক্ষার্থী সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। এই ঘটনা প্রমাণ করে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো গ্রাজুয়েটদের জন্য চাকরি জোটানো কতোটা কঠিন হয়ে পড়েছে।   

চাকরির আবেদনকারী অনেকেরই রয়েছে ভালো একাডেমিক স্কোর। কিন্তু, এতজনের মধ্যে চাহিদা অনুযায়ী দক্ষতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা নিয়োগদাতাদের জন্যও সহজ নয়। তাছাড়া, অনেকের শিক্ষাজীবন উজ্জ্বল হলেও, তারা চাকরির বাজারে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়। 
 
ব্র্যাক ব্যাংকের সাম্প্রতিক এক নিয়োগ পরীক্ষায় সেরা-২০ এ রয়েছে জেলা পর্যায়ের কলেজ থেকে স্নাতক পাস কম সিজিপিএ পাওয়া প্রার্থীরা।

অন্যদিকে, বুয়েটসহ স্বনামধন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল নিয়ে পাস করা প্রার্থীরা প্রাথমিক বাছাই পর্বেই বাদ পড়ে।  

বেসরকারি ব্যাংকটিতে ৭০ জন প্রবেশনারী অফিসার বা শিক্ষানবিশ কর্মকর্তার পদে নিয়োগ পেতে আবেদন করে প্রায় ৪৩ হাজার জন। অথচ, গেল বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সরকারি দপ্তরে এন্ট্রি লেভেলের ১,৮০০ পদের জন্য পরীক্ষা দেন ৪ লাখ ৪৩ হাজার জন। অর্থাৎ, প্রতিটি পদের জন্য ২৪৪ জন পরীক্ষা দেন। 

বিপুল চাকরি সন্ধানীর কারণে বেসরকারি নিয়োগকর্তাদেরও প্রতিনিয়ত তাদের মূল্যায়ন কৌশল বদলাতে হচ্ছে। যোগ্য ব্যক্তি নির্বাচনে ব্রাক ব্যাংকও নতুন কৌশলে পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।

যেমন- সাক্ষাৎকার মূল্যায়নে  'আচরণগত দক্ষতা কাঠামো' নামের একটি পদ্ধতি চালু করেছে ব্রাক ব্যাংক। আগের চাকরিপূর্ব পরীক্ষা পদ্ধতিগুলোর তুলনায় যা অনেকটাই ব্যতিক্রম।

এই পদ্ধতিতে, জ্ঞান-ভিত্তিক পরীক্ষার বদলে সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে প্রার্থীর দক্ষতা বিশ্লেষণ করা হয়।

এই প্রথম দেশের কোনো ব্যাংক এ পদ্ধতির নিয়োগ পরীক্ষা চালু করেছে। এর মাধ্যমে তারা প্রার্থীদের কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব, ব্যবস্থাপনা, সম্পর্ক তৈরির দক্ষতা ও সৃজনশীলতা যাচাই করে। 

আলোচিত পদের জন্য নিয়োগ বিজ্ঞাপনে উল্লেখকৃত যোগ্যতা ছিল চার বছরের সাধারণ স্নাতক ডিগ্রী। প্রার্থীদের বয়স, একাডেমিক রেজাল্ট বা নামি বিশ্ববিদ্যালয় থেকেই হতে হবে এমন কোনো শর্ত দেওয়া হয়নি। এর পরিবর্তে সারা দেশ থেকে প্রকৃত মেধাবিদের খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রথম ধাপে, ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ ৩৫ হাজার আবেদনকারীর একটি অনলাইন পরীক্ষা নেন। এতে উত্তীর্ণ ২ হাজার জনকে পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়। 

সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া এই ২ হাজারের ভেতর যারা সেরা-২০ এ স্থান পান- স্নাতকের ফলাফলে মোট ৫ পয়েন্টের মধ্যে তাদের গড় পয়েন্ট (সিজিপিএ) হলো ৩।

শিক্ষাজীবনের ফলাফলই যে কারো যোগ্যতা ও মেধার প্রাথমিক নির্দেশক নয় এ ঘটনা তাই প্রমাণ করেছে। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়াদের মধ্যে ২ শতাংশ ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী। 

ব্র্যাক ব্যাংক জানায়, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত আইবিএ'র (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) গ্রাজুয়েট হয়েও সংক্ষিপ্ত তালিকায় স্থান পাননি। সে তুলনায় সেরা প্রার্থীদের ভেতর শীর্ষস্থান অধিকার করেছেন নোয়াখালী জেলার কম পরিচিত একটি কলেজের শিক্ষার্থী।

ব্যাংকটি বিহেভেরিয়াল এবং ভ্যালু পারফর্ম্যান্স টেস্টের মাধ্যমে শেষ ধাপের জন্য ১০০ জন প্রার্থীকে বাছাই করে। বাছাইকৃতদের গড় বয়স ছিল ২৫ বছর ৬ মাস। অর্থাৎ, যারা সদ্য পাস করেছেন এমন বয়সের প্রার্থীর আধিক্য ছিল। তারা চাকরির পূর্ব অভিজ্ঞতা না থাকার পরও সন্তোষজনক দক্ষতার পরিচয় দেন।

নতুন সাইকোমেট্রিক পরীক্ষা প্রক্রিয়ায় প্রধান আচরণগত দক্ষতা হলো গ্রাহককেন্দ্রিকতা, মালিকানা ও ফল সরবরাহ, সততা, সহযোগিতা ও অন্যদের উন্নয়ন।

ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান আখতারউদ্দিন মাহমুদ বলেন, 'আমরা মানসম্পন্ন কর্মী নিয়োগের লক্ষ্যে আচরণগত দক্ষতার কাঠামো চালু করেছি।'

তিনি বলেন, চাকরিপূর্ব পরীক্ষার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৯৫ শতাংশ সদ্য স্নাতক সম্পন্ন করেছেন। এক বছর প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে উপযুক্ত বিভাগে নিয়োগ দেওয়া হবে।

আখতারউদ্দিন মাহমুদ বলেন, 'আমরা চার বছরের স্নাতক ডিগ্রিধারীদের কাছ থেকে আবেদন চেয়েছি। কোনো বয়সসীমা বেঁধে দিইনি। আমরা বলে দিইনি যে, সিজিপিএ ৩.৫ হতে হবে বা সেরা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হতে হবে। তাই আবেদনকারীর সংখ্যা অনেক বেশি ছিল।'

তিনি আরও বলেন, 'আমাদের প্রশ্নে রিটেইল ব্যাংকিং-সংক্রান্ত পাঁচটি এবং এইচআর [মানবসম্পদ] বিষয়ে দশটি প্রশ্ন ছিল। আর বেশিরভাগ প্রশ্নই ছিল আচরণ-সংক্রান্ত। একে সাইকোমেট্রিক টেস্ট বলা হয়। এই মূল্যায়ন পদ্ধতি এখন সারা বিশ্বে অনুসরণ করা হয়।

'এর অর্থ হলো, প্রার্থীদের একাডেমিক ফলাফলের চেয়ে তারা গ্রাহকদের সঙ্গে কেমন আচরণ করবে, তার ওপর বেশি জোর দিই আমরা।'

বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ব্র্যাক ব্যাংক শুরুর পর্যায়ের এই পদের মোট বেতন ৪৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করেছে বলে জানান আখতারউদ্দিন মাহমুদ। বেতন বাড়ায় বর্তমান জীবনযাত্রার উচ্চ ব্যয় বহন করা সহজ হবে।

আখতারউদ্দিন মাহমুদ আরও জানান, বহুজাতিক কোম্পানিগুলো সদ্য স্নাতক সম্পন্ন করা চাকরিপ্রার্থীদের ৯০ হাজার টাকার বেশি বেতনে নিয়োগ দেয়।


সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ আবেদনকারীর প্রয়োজনীয় দক্ষতা থাকে না বলে দেশের প্রায় ৪৬ শতাংশ বেসরকারি নিয়োগদাতা শূন্যপদ পূরণ করতে হিমশিম খায়।


'স্কিলস গ্যাপ অ্যান্ড ইয়ুথ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ: অ্যান এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস' শিরোনামের ওই গবেষণায় দেখা গেছে, কর্মী নিয়োগের সময় নিয়োগকারীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বিবেচনায় নেয়—সফট স্কিল (৮৩% নিয়োগদাতা), হার্ড স্কিল (৬৫% নিয়োগদাতা) ও কাজের অভিজ্ঞতা (৫১% নিয়োগকারী)।

নিয়োগদাতাদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফট স্কিলগুলোর মধ্যে রয়েছে: যোগাযোগ, সময় ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, দলগত কাজ ও নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা, পেশাদার নেটওয়ার্কিং দক্ষতা ও সৃজনশীলতা।

তাদের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ড স্কিলগুলো হলো: কম্পিউটার দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা ও নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, ইংরেজি ভাষার দক্ষতা, অপারেশনাল দক্ষতা, ব্যবসায়িক দক্ষতা, সংখ্যাজ্ঞান ও গাণিতিক দক্ষতা, সাধারণ জ্ঞান এবং চলতি ঘটনা সম্পর্কে সচেতনতা।

সিপিডি ৪১টি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০০ জন শিক্ষার্থী এবং সদ্য স্নাতকদের ওপর সমীক্ষা চালায়। সমীক্ষায় মূলত তাদের দক্ষতা মূল্যায়ন করা হয়। দেখা গেছে, সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিরা সর্বোচ্চ গড় নম্বর পেয়েছেন 'সৃজনশীলতায়', আর সর্বনিম্ন গড় নম্বর পেয়েছেন 'যোগাযোগ, ইংরেজি ভাষায় দক্ষতা, সংখ্যাজ্ঞান ও গাণিতিক দক্ষতায়'।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, 'বাজারের চাহিদা এবং স্নাতকদের দক্ষতার মধ্যে পার্থক্য রয়েছে। পাস করা গ্র্যাজুয়েটরা তাদের দক্ষতা কাজে লাগাতে পারছেন না।'

তিনি আরও বলেন, 'আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে শ্রমবাজারের চাহিদা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত বৃত্তিমূলক প্রশিক্ষণকেন্দ্রের অভাব রয়েছে।'

Related Topics

টপ নিউজ

শিক্ষা / সিজিপিএ / চাকরির বাজার / ব্র্যাক ব্যাংক / নিয়োগ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net