Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে নেপালকে স্বাগত জানাল বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
18 February, 2020, 05:45 pm
Last modified: 18 February, 2020, 05:50 pm

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারে নেপালকে স্বাগত জানাল বাংলাদেশ

সৈয়দপুর থেকে কী ধরনের ফ্লাইট পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখবে একটি কারিগরি বিশেষজ্ঞ দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।
টিবিএস ডেস্ক
18 February, 2020, 05:45 pm
Last modified: 18 February, 2020, 05:50 pm

দুই দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে নেপাল। তাদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৈয়দপুর থেকে কী ধরনের ফ্লাইট পরিচালনা করা যায়, তা খতিয়ে দেখবে একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এ প্রস্তাবকে স্বাগত জানাই। আমরা বিমানবন্দরটির সম্প্রসারণ করছি। বর্তমানে ১২-১৪ ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে যায়, যার ফলে লোকজন সহজে ঢাকায় আসতে পারেন।”

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ, ট্রানজিট, পরিবহন ও বিদ্যুৎ খাতে সহযোগিতা উন্নয়নের উপায় নিয়ে তারা আলোচনা করেছেন।

তিনি জানান, বাংলাদেশ সম্প্রতি ভারতীয় কোম্পানি জিএমআরকে নেপালে জলবিদ্যুতে বিনিয়োগের অনুমতি দিয়েছে। এর ফলে জিএমআরের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্রে এটি নতুন এক অধ্যায় খুলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, তারা যোগাযোগ, পর্যটন, জলবায়ু, রোহিঙ্গা সংকট এবং বাণিজ্যিক বাধা, বিশেষ করে অশুল্ক বাধা দূর করার উপায় নিয়ে কথা বলেছেন।

ইউএনবির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করার বিষয়টি খতিয়ে দেখছে।

পরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে বাংলাদেশ-নেপাল সম্পর্ক নিয়ে এক আলোচনায় অংশ নেন ও এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
 
Related Topics

টপ নিউজ

সৈয়দপুর বিমানবন্দর / নেপাল / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৫ শতাংশ: ফিচ রেটিংস
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net