Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে কর্মজীবী মানুষের স্রোত

বাংলাদেশ

ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ
31 July, 2021, 05:20 pm
Last modified: 31 July, 2021, 06:38 pm

Related News

  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেকের 

উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে কর্মজীবী মানুষের স্রোত

'হঠাৎ গার্মেন্টস খোলার খবরে বাধ্য হয়ে ঢাকায় যেতে হচ্ছে। খরচ বেশি হলেও কর্মস্থলে ফিরতে হবে। অন্যথায় চাকরি থাকবে না।'
ইসরাইল হোসেন বাবু, সিরাজগঞ্জ
31 July, 2021, 05:20 pm
Last modified: 31 July, 2021, 06:38 pm
ছবি: ইসরাইল হোসেন বাবু/টিবিএস

রোববার থেকে পোশাকসহ সব রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার খবরে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের কর্মজীবী মানুষের ঢাকামুখি স্রোত শুরু হয়েছে। কর্মস্থলে ফেরা মানুষের প্রচুর ভিড় দেখা গেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে।

এসব মানুষ যিনি যেভাবে পারছেন ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও অ্যাম্বুলেন্সে করে কর্মস্থলে যাচ্ছেন। মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় এসব মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। 

আজ শনিবার সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া, কড্ডার মোড় থেকে উল্লেখিত যানবাহনে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটছেন। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। 

পোশাককর্মী শিফাত আহম্মেদ বলেন, 'কোরবানির ঈদ করতে বাড়ি এসেছিলাম। রোববার থেকে গার্মেন্টস খুলবে। এ খবরে কর্মস্থল ঢাকায় যাচ্ছি। বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় বাধ্য হয়ে ট্রাকে যাচ্ছি।'

ছবি: ইসরাইল হোসেন বাবু/টিবিএস

কর্মস্থলে ফিরছেন জুলমাত হোসেনও। তিনি বলেন, 'হঠাৎ গার্মেন্টস খোলার খবরে বাধ্য হয়ে ঢাকায় যেতে হচ্ছে। ট্রাকে চান্দুরা পর্যন্ত ভাড়া নিচ্ছে ৬০০ টাকা। সেখান থেকে প্রাইভেটকার বা মাইক্রোবাসে যেতে আরও ৪০০ টাকা ভাড়া দিতে হবে। খরচ বেশি হলেও কর্মস্থলে ফিরতে হবে। অন্যথায় চাকরি থাকবে না।'

পোশাককর্মী জোসনা খাতুন বলেন, 'চাকরি রক্ষায় শিশু সন্তান নিয়ে পিকআপেই রওনা হয়েছি। ভাড়াও  বেশি, চরম ভোগান্তিও পোহাতে হচ্ছে। তবু কি আর করা!'

ছবি: ইসরাইল হোসেন বাবু/টিবিএস

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, 'মানুষ মৃত্যুর ভয় না করে চাকরি বাঁচাতে ঢাকায় ছুটছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরাও শংকার মধ্যে রয়েছি। তবু মানুষকে সচেতন করার চেষ্টা করছি।'

ছবি: ইসরাইল হোসেন বাবু/টিবিএস

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, পণ্যবাহী ট্রাকে যাত্রী বহন করায় বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়েছে। কিন্তু মানুষের এত চাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

সিরাজগঞ্জের কাজিপুর থেকেও অসংখ্য পণ্যবাহী যানবাহনে প্রচুরসংখ্যক গার্মেন্টসকর্মী ঢাকায় ছুটছেন।

ছবি: ইসরাইল হোসেন বাবু/টিবিএস

এ বিষয়ে কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, 'আমরা সাধ্যমতো চেষ্টা করছি। চেকপোস্টও আছে। কিন্তু কারখানা খুলে দিলে মানুষ তো তার চাকরি বাঁচাতে কর্মস্থলে যাবেই। তবে এসব মানুষগুলোকে অনেক কষ্ট পোহাতে হচ্ছে।'

  • আরও পড়ুন: রোববার থেকে খুলে যাচ্ছে সব রপ্তানিমুখী শিল্প কারখানা

Related Topics

টপ নিউজ

উত্তরবঙ্গ / সিরাজগঞ্জ / ঢাকামুখী মানুষের চাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
  • উত্তরাঞ্চলে শিল্পায়নের উদ্যোগ বেপজার, রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেড পরিকল্পনা
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
  • স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেকের 

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net