Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বাংলাদেশ

বরিশাল সংবাদদাতা
07 January, 2020, 04:45 pm
Last modified: 07 January, 2020, 04:51 pm

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল নগরীর সদররোড অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়
বরিশাল সংবাদদাতা
07 January, 2020, 04:45 pm
Last modified: 07 January, 2020, 04:51 pm
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশে ও মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সদররোড অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী এবং এ্যাড. সাহিদা তালুকদার । 

মনীষা চক্রবর্তী বলেন, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজধানীর কুর্মিটোলা সড়ক দিয়ে ফেরার পথে ধর্ষণ করে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে রাখা হয়। বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এই ধর্ষণের ঘটনার এমন বিচার চাই, যা স্মরণীয় হয়ে থাকবে। আইনের কঠোর প্রয়োগ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই ধরনের মামলার বিচার করতে
হবে।

সমাবেশে বক্তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। একের পর এক ধর্ষণ গুম খুন হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার তারা দাবি জানান।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সংগঠক বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সেতারা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ছাত্র ফ্রন্ট অমৃত লাল কলেজের সংগঠক অন্তরা, সিটি কলেজ ছাত্রফ্রন্ট এর আহ্বায়ক সুজন, শিশু কিশোর মেলার সংগঠক মানসুরা আক্তার লামিয়া ও মিম আক্তার। সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সদস্য নিলীমা জাহান।

এর আগে নগরীর ফকির বাড়ি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Related Topics

টপ নিউজ

বরিশাল / ঢাবি ছাত্রী ধর্ষণ / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net