Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘সাকিবকে পেয়ে দল উজ্জীবিত থাকবে’

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2021, 10:15 pm
Last modified: 23 June, 2021, 10:18 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সাকিবকে পেয়ে দল উজ্জীবিত থাকবে’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন সাকিব আল হাসান। এবার বাকি দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 
টিবিএস রিপোর্ট
23 June, 2021, 10:15 pm
Last modified: 23 June, 2021, 10:18 pm
জাতীয় দলের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

তৃতীয় সন্তানের জন্মের সময় যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। এরপর আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন বাঁহাতি এই অলরাউন্ডার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন তিনি। এবার বাকি দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। 

জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই খেলবেন সাকিব। আর এই সফরেই তাকে স্বরূপে দেখা যাবে বলে বিশ্বাস বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের। তাকে পেয়ে বাংলাদেশ দলও উজ্জীবিত থাকবে বলেও মনে করেন তারা। 

দল ঘোষণার পর বুধবার মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'সফরে তিন সংস্করণে আমরা সেরা খেলোয়াড়কে পাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আমাদের দলও তাকে পেয়ে উজ্জীবিত থাকবে। আশা করি ওর কাছ থেকে আমরা অনেক অনেক ভালো পারফরম্যান্স পাব এবং দলের পারফরম্যান্সও ভালো হবে।'

প্রিমিয়ার লিগ ভালো না গেলেও জিম্বাবুয়ে সফরে চেনা সাকিবকে দেখা যাবে বলে বিশ্বাস হাবিবুল বাশারের। তিনি বলেন, 'পারফরম্যান্স করতে সাকিব মুখিয়ে আছে। এই প্রিমিয়ার লিগটা হয়তো ওর খুব একটা ভালো যায়নি, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের জন্য ও খুব আগ্রহ নিয়ে আছে। আমার মনে হয়, আমরা ওর কাছ থেকে সেরা পারফরম্যান্সটা দেখতে পারব।'

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ২৮ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশের জিম্বাবুয়ে সফর / নির্বাচক / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net