বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনের পর সভাপতি পদে তার মনোনয়নের বিরুদ্ধে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১তম সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।
এর আগে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
নির্বাচনে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
ক্লাবগুলোকে নিয়ে ক্যাটাগরি-২ এ ৭৬ জন কাউন্সিলর ১২ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এসব পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
আরও যারা বিসিবির পরিচালক হলেন
ক্যাটাগরি-১
- ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
- চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
- খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
- রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
- রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
- সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
- বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি - ২
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ।
ক্যাটাগরি - ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
