Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
খোলা চিঠিতে রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

খেলা

হিন্দুস্তান টাইমস
31 May, 2021, 05:55 pm
Last modified: 31 May, 2021, 05:59 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়

খোলা চিঠিতে রিয়াল ছাড়ার কারণ জানালেন জিদান

'একভাবে আমি অপমানিত হয়েছি।’
হিন্দুস্তান টাইমস
31 May, 2021, 05:55 pm
Last modified: 31 May, 2021, 05:59 pm
জিনেদিন জিদান। ছবি: সংগৃহীত

জিনেদিন জিদানের সঙ্গে রিয়াল মাদ্রিদের সম্পর্ক ২০ বছরের মতো। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে এই ক্লাবে তার রয়েছে অনেক সাফল্য। সেই 'ঘরের ছেলে' জিদান আবারো রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। এতদিন চুপ থাকলেও এখন জানালেন পদত্যাগের কারণ।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে এক চিঠির মাধ্যমে রিয়াল ছাড়ার কারণগুলো জানিয়েছেন এই ফরাসি কিংবদন্তি।

চিঠিতে জিদান লিখেছেন, 'এখন আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এর কারণ ব্যাখ্যা করতে চাই। আমি যাচ্ছি, কিন্তু হুট করে যাইনি এবং আমি অনুশীলনের জন্য ক্লান্ত নই। আড়াই বছর কোচিংয়ে অনেক শিরোপা আর জয়ের পর ২০১৮ সালে মে মাসে আমি বিদায় নিয়েছিলাম। তখন অনুভব করেছিলাম, শীর্ষ পর্যায়ে থাকতে দলের নতুন দিক নির্দেশনার প্রয়োজন।'

তিনি আরও লেখেন, 'আজ প্রেক্ষাপট ভিন্ন। আমি চলে যাচ্ছি কারণ, অনুভব করেছি ক্লাব থেকে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেটা পাচ্ছি না। মাঝারি কিংবা দীর্ঘ মেয়াদে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করতে যা প্রয়োজন, তোমন কোনো সমর্থন আমি পাইনি। ফুটবল কি আমি জানি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের চাহিদাও জানি। জানি, কিছু না জিততে পারলে চলে যেতে হবে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সবাই ভুলে গেছে। দিনে দিনে আমি যা গড়ে তুলেছি, দলের আশেপাশে থাকা দেড়শ জনকে নিয়ে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি যে ভূমিকা রেখেছি, এর সবকিছু ভুলে যাওয়া হচ্ছে।'

'আমি আজন্ম বিজয়ী, এখানে এসেছিলাম ট্রফি জিততে। কিন্তু এসবকে ছাড়িয়ে মানুষ, আবেগ, জীবন আছে। আমি অনুভব করেছি, এই ব্যাপারগুলোর মূল্যায়ন করা হয়নি। অসাধারণ একটি ক্লাবের এগিয়ে যাওয়ায় এই ব্যাপারগুলো ভূমিকা রাখে সেটা অনেকেই বুঝতে পারেনি। এমনকি একভাবে আমি অপমানিত হয়েছি।'

'আমরা এক সঙ্গে যা করেছি সেগুলোকে আমি সম্মান জানাতে চাই। সাম্প্রতিক মাসগুলোতে ক্লাব ও প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক অন্য কোচদের চেয়ে কিছুটা আলাদা হলে ভালো লাগত। আমি কোনো সুবিধা চাইনি, অবশ্যই না, স্রেফ চেয়েছিলাম একটু অতীতটা মনে থাকুক।'

কোচের ভূমিকায় জিদান। ছবি: সংগৃহীত

পদত্যাগের জন্য সাংবাদিকদের দোষ দিয়ে জিদান লিখেছেন, 'কয়েকটা ম্যাচ খারাপ করলেই সংবাদমাধ্যমগুলো আমার সম্ভাব্য ছাঁটাই নিয়ে যা যা লিখত, তা পড়া খুবই কষ্টকর ছিল। সামনের একটা ম্যাচ হারলে আমি ছাঁটাই হয়ে যাব, এমন একটা খবর ছড়িয়ে পড়ায় আমি আর আমার স্কোয়াডের খেলোয়াড়- সবার মনেই আঘাত লেগেছিল। তার মানে, এই খবর ক্লাবের কেউই সংবাদমাধ্যমের কাছে ফাঁস করেছে। যার কারণে ক্লাবের সবার মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। '

জিদান আরো বলেন, 'সাংবাদিকদের উদ্দেশে কিছু বলতে চাই। আমি শতাধিক সংবাদ সম্মেলন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফুটবল নিয়ে তেমন কথা বলিনি। আমি আপনাদের কিছু শেখাতে চাই না, কিন্তু সব সময় বিতর্কিত বিষয় নিয়ে যদি প্রশ্ন না করতেন, তাহলে ভালো হতো।'

চিঠির মাঝে আরও অনেক বিষয় তুলে ধরেন জিদান। তবে শেষে নিজের প্রিয় ক্লাবের উন্নতির কথা জানিয়ে চিঠিটি শেষ করেছেন জিদান। তিনি লিখেছেন, 'প্রিয় মাদ্রিদিস্তা, আমি সবসময় আপনাদের একজন হয়ে থাকব। এগিয়ে যাও মাদ্রিদ।'

Related Topics

টপ নিউজ

জিনেদিন জিদান / রিয়াল মাদ্রিদ / ফুটবল / ফুটবল কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net