Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

আল জাজিরা 
24 June, 2026, 07:05 pm
Last modified: 24 June, 2026, 07:08 pm

Related News

  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ
  • ট্রাম্পের শান্তি চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান
  • হরমুজে দুটি অস্থায়ী নৌপথ চালু করল ওমান, দেয়া লাগবে না কোনো টোল
  • বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, তুলে দেবেন বিজয়ীর হাতে পুরস্কার

হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো টোল, বিমা খরচ বা অন্য কোনো ধরনের চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না।’
আল জাজিরা 
24 June, 2026, 07:05 pm
Last modified: 24 June, 2026, 07:08 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা মাশুল আদায় করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের অর্থ দাবি করছে না।

তবে এই তথ্যের সত্যতা নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, 'যদি এই তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তবে ইরানের সঙ্গে চলমান সব আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।'

ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, 'হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে ইরান কোনো টোল, বিমা খরচ বা অন্য কোনো ধরনের চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না।'

ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানকে কোনো অর্থ দেয়নি বা তাদের কোনো আটকা পড়া তহবিল ছাড় করেনি। তবে তিনি একটি নতুন পরিকল্পনার কথা উল্লেখ করেন। ট্রাম্পের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের কিছু অর্থ ছাড় করা হবে, যা দিয়ে সরাসরি মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্য কেনা হবে।

তিনি বলেন, 'ইরানে বর্তমানে খাদ্যের তীব্র প্রয়োজন রয়েছে। আমরা তাদের জন্য এই খাদ্যপণ্যগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কৃষক ও খামারিদের কাছ থেকেই ক্রয় করব।'
 
Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / ইরান / হরমুজ / হরমুজ প্রণালি / টোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান
  • হরমুজ প্রণালী ছাড়ছে আটকে পড়া তেলের ট্যাংকার, বিশ্ববাজারে যুক্ত হচ্ছে নতুন সরবরাহ
  • ট্রাম্পের শান্তি চুক্তি ‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’: ইরান
  • হরমুজে দুটি অস্থায়ী নৌপথ চালু করল ওমান, দেয়া লাগবে না কোনো টোল
  • বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প, তুলে দেবেন বিজয়ীর হাতে পুরস্কার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net