Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ

আন্তর্জাতিক

এনডিটিভি
11 May, 2026, 09:55 am
Last modified: 11 May, 2026, 10:42 am

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ

পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে জনগণকে মেট্রোরেল ও গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন মোদি। এছাড়া, তিনি বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহ দেন।
এনডিটিভি
11 May, 2026, 09:55 am
Last modified: 11 May, 2026, 10:42 am
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: র‍য়টার্স

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় জ্বালানি ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১০ মে) হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণকে গণপরিবহন ব্যবহার, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা এবং অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা থেকে বিরত থাকার মাধ্যমে দেশকে সহায়তা করতে হবে।

মোদি বলেন, 'দেশপ্রেম শুধু সীমান্তে জীবন উৎসর্গ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সময়ে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দৈনন্দিন জীবনে দেশের প্রতি দায়িত্ব পালন করাও দেশপ্রেমের অংশ।'

আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহব্যবস্থার সংকট এবং মূল্যস্ফীতি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে জনগণকে মেট্রোরেল ও গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন মোদি। পাশাপাশি কার-পুলিং [কয়েকজন মিলে একই গাড়িতে একসঙ্গে যাতায়াত করা] বাড়ানো এবং পণ্য পরিবহনে সড়কের পরিবর্তে রেলপথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া, তিনি বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহ দেন।

জাতীয় স্বার্থে কোভিড মহামারির সময়ের মতো সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থা আবার চালুর আহ্বান জানান মোদি। এর মধ্যে রয়েছে বাসা থেকে কাজ [ওয়ার্ক ফ্রম হোম], অনলাইন কনফারেন্স ও ভার্চুয়াল সভা।

বিদেশ ভ্রমণ ও অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা এড়ানোর আহ্বান

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ে বিদেশে ছুটি কাটানো ও বিদেশে বিয়ের আয়োজন এড়িয়ে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি এক বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনাকাটা থেকেও বিরত থাকার অনুরোধ করেন।

এছাড়া, ভোজ্যতেলের ব্যবহার কমানোর জন্য পরিবারগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মোদি বলেন, এতে যেমন দেশের অর্থনীতি উপকৃত হবে, তেমনি ব্যক্তিগত স্বাস্থ্যও ভালো থাকবে।

তিনি জনগণকে 'মেড ইন ইন্ডিয়া' [ভারতে তৈরি] ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ব্যবহারে গুরুত্ব দিতে বলেন। দৈনন্দিন ব্যবহারের জুতা, ব্যাগ ও বিভিন্ন আনুষঙ্গিক পণ্য স্থানীয়ভাবে তৈরি পণ্য থেকে কেনার আহ্বান জানান তিনি।

কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার ৫০ শতাংশ কমানোর আহ্বান জানান মোদি। পাশাপাশি কৃষিকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌরশক্তিচালিত সেচপাম্প ব্যবহারের পরামর্শ দেন।

এছাড়া, দেশীয় পর্যটনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মোদি / ভারত / মধ্যপ্রাচ্য সংকট / জ্বালানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net