Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

আন্তর্জাতিক

রয়টার্স
06 May, 2026, 12:00 pm
Last modified: 06 May, 2026, 12:02 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • হরমুজ এড়াতে তেলের বিকল্প পাইপলাইন নির্মাণের আলোচনায় উপসাগরীয় দেশগুলো
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

ব্রেন্ট ক্রুড ফিউচার এক দশমিক ৮৯ ডলার বা এক দশমিক সাত শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম ১০৭.৯৮ ডলারে দাঁড়িয়েছে।
রয়টার্স
06 May, 2026, 12:00 pm
Last modified: 06 May, 2026, 12:02 pm
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স

ইরানের সাথে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তিতে পৌঁছানো যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। এ কারণে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী অঞ্চলে আটকে থাকা সরবরাহ পুনরায় চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। এ প্রত্যাশা থেকে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো কমেছে তেলের দাম।

গ্রিনিচ মান সময় দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে পাওয়া শেষ তথ্য অনুসারে, ব্রেন্ট ক্রুড ফিউচার এক দশমিক ৮৯ ডলার বা এক দশমিক সাত শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৭.৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগে চার শতাংশ কমেছিল। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার এক দশমিক ৮৩ ডলার বা এক দশমিক আট শতাংশ কমে ১০০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে, যা আগের দিন তিন দশমিক ৯ শতাংশ কমে স্থির ছিল।

মঙ্গলবার ট্রাম্প হঠাৎ করেই বলেন, তিনি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সহায়তার অভিযান সাময়িকভাবে স্থগিত করবেন। তিনি আরও জানান, ইরানের সঙ্গে একটি বিস্তৃত চুক্তির (কমপ্রিহেনসিভ অ্যাগ্রিমেন্ট) বিষয়ে অগ্রগতি হচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তেহরান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এলএসইজি-এর তেল বিষয়ক সিনিয়র রিসার্চ স্পেশালিস্ট আন ফাম বলেন, 'এটি সম্ভাব্য উত্তেজনা হ্রাসের ইঙ্গিত এবং উপসাগরের ভেতরে আটকে থাকা ভেসেলগুলো ছেড়ে দেওয়ার আশা জাগাচ্ছে, যা ধীরে ধীরে বাজারে সরবরাহ স্বাভাবিক করবে।'

ফাম আরও বলেন, তেলের দাম এখনো ঊর্ধ্বমুখী কারণ ব্রেন্ট এবং ডব্লিউটিআই উভয়ই প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে রয়েছে, যেহেতু শান্তি চুক্তির সম্ভাবনা অনিশ্চিত এবং চুক্তি হলেও বাণিজ্যিক প্রবাহ পুরোপুরি পুনরুদ্ধার করতে সময় লাগবে।

ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরগুলোর অবরোধ অব্যাহত রাখবে। বিশ্ববাজারে সরবরাহের ঘাটতি দামকে ওপরের দিকে ঠেলে দিয়েছে, যেখানে গত সপ্তাহে ব্রেন্ট ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'আমরা পারস্পরিকভাবে একমত হয়েছি যে, অবরোধ সম্পূর্ণ বহাল থাকলেও প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হবে। দেখা যাক, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষর করা সম্ভব হয় কিনা।'

ট্রাম্পের এই ঘোষণাটি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও প্রণালির মধ্য দিয়ে আটকে পড়া ট্যাংকারগুলোকে এসকর্ট করার প্রচেষ্টা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার মাত্র কয়েক ঘণ্টা পরে এসেছে। 

সোমবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা উপসাগর থেকে প্রণালির মধ্য দিয়ে দুটি জাহাজকে বের করে আনার সময় বেশ কয়েকটি ইরানি ছোট নৌকা এবং ক্রুজ মিসাইল ও ড্রোন ধ্বংস করেছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী মজুত কমে গেছে কারণ রিফাইনারিগুলো উৎপাদন ঘাটতি পূরণ করার চেষ্টা করছে।

মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যানের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট বাজার সূত্রগুলো জানিয়েছে, মার্কিন ক্রুড অয়েল ইনভেন্টরি টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে এবং একই সাথে গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুতও কমেছে।

সূত্রগুলো জানিয়েছে, গত ১ মে ক্রুড স্টকের মজুত ৮.১ মিলিয়ন ব্যারেল কমেছে, গ্যাসোলিন ইনভেন্টরি ৬.১ মিলিয়ন ব্যারেল কমেছে এবং ডিস্টিলেট ইনভেন্টরি আগের সপ্তাহের তুলনায় ৪.৬ মিলিয়ন ব্যারেল কমেছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / বিশ্ববাজার / ইরান শান্তি চুক্তি / যুক্তরাষ্ট্র / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / শান্তি চুক্তির ইঙ্গিত / দাম কমেছে / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • হরমুজ এড়াতে তেলের বিকল্প পাইপলাইন নির্মাণের আলোচনায় উপসাগরীয় দেশগুলো
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net