Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ

বাসস
19 April, 2026, 10:05 am
Last modified: 19 April, 2026, 10:15 am

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের জ্বালানি চাহিদা মেটাতে চলতি এপ্রিলে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে চার ধাপে এই তেল আসার কথা।
বাসস
19 April, 2026, 10:05 am
Last modified: 19 April, 2026, 10:15 am
ছবি: সংগৃহীত

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল দেশে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে এই তেলের চালানটি পৌঁছায়। এ নিয়ে চলতি মাসে দুই দফায় ভারত থেকে মোট ১৩ হাজার টন ডিজেল এসেছে। খবর বাসসের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের জ্বালানি চাহিদা মেটাতে চলতি এপ্রিলে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে চার ধাপে এই তেল আসার কথা। আমদানির প্রথম চালানে ৮ হাজার টন ডিজেল এসেছিল গত ১১ এপ্রিল। ওই চালানের পাম্পিং শুরু হয়েছিল ৭ এপ্রিল মধ্যরাতে। এরপর গত ১৬ এপ্রিল সন্ধ্যায় দ্বিতীয় চালানের ৫ হাজার টন তেলের পাম্পিং শুরু হয়; যা গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় ডিপোতে এসে পৌঁছেছে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম বাসসকে জানান, এপ্রিল মাসের নির্ধারিত ২৫ হাজার টন ডিজেলের মধ্যে এখন পর্যন্ত ১৩ হাজার টন পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। বাকি ১২ হাজার টনও দ্রুত দুই দফায় চলে আসবে। এর মধ্যে শীঘ্রই ৭ হাজার টনের একটি চালানের পাম্পিং শুরু হবে।

জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভারত থেকেও ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। ২০২৩ সালের মার্চ মাসে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। এই পাইপলাইনের মাধ্যমে ১৫ বছর ভারত থেকে ডিজেল আসবে।

দিনাজপুরের পার্বতীপুর ডিপোটি দেশের উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এটি বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের আওতাধীন পদ্মা অয়েল পিএলসি পরিচালনা করছে। 

Related Topics

টপ নিউজ

ভারত / বাংলাদেশ / ডিজেল / ডিজেল আমদানি / পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি / পাইপলাইন / তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার: মে মাসে ভারতের জ্বালানি রপ্তানিতে বড় ধস
  • ভারতে অবস্থানরত ইসরায়েলি রিজার্ভ সেনার গ্রেপ্তার দাবি হিন্দ রজব ফাউন্ডেশনের
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net