Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

আরটি
14 April, 2026, 07:15 am
Last modified: 14 April, 2026, 09:38 am

Related News

  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
  • কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি, রাখা হচ্ছে চিড়িয়াখানায়

তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প

পোপকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে 'অগ্রহণযোগ্য' বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
আরটি
14 April, 2026, 07:15 am
Last modified: 14 April, 2026, 09:38 am

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি নিজেকে যিশু খ্রিস্টের মতো হাজির করেছেন। পরে অবশ্য তুমুল সমালোচনা শুরু হলে ছবিযুক্ত পোস্টটি ডিলিট করে দেন তিনি।

ছবিতে দেখা যায়, ট্রাম্পের পরনে সাদা লম্বা জামা, কাঁধে লাল রঙয়ের চাদর, বাম হাতে আলো ধরে আছেন, আর ডান হাত শয্যাশায়ী এক ব্যক্তির কপালে রেখে তাকে সুস্থ করে তুলছেন। ট্রাম্প যেই রঙয়ের পোশাক পরেছেন, সেই রঙগুলো রক্তপাত এবং মানবজাতির জন্য যীশু খ্রিস্টের আত্মত্যাগের প্রতীক হিসেবে মনে করা হয়।   

ছবিতে আরও দেখা যায়, ট্রাম্পের পেছনে রয়েছে ঈগল, যুদ্ধবিমান ও মার্কিন সেনাসদস্য, স্ট্যাচু অব লিবার্টি ও যুক্তরাষ্ট্রের পতাকা। এছাড়াও ট্রাম্পের দুই পাশে রয়েছে আরো কয়েকজন।   

ছবি: সোশ্যাল মিডিয়া/এআই

ট্রাম্পের এই পোস্ট ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। পোস্টটির মন্তব্যে কিছু ব্যবহারকারী লিখেছেন, ট্রাম্প যাকে সুস্থ করে তুলছেন, তার চেহারা দণ্ডিত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি এপস্টেইনের মতো।

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক গির্জার শীর্ষ নেতারাও পোপকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প-এর মন্তব্যের সমালোচনা করেছেন। এক বিবৃতিতে ইউএস কনফারেন্স অব ক্যাথলিক বিশপস-এর সভাপতি আর্চবিশপ পল এস কোকলি বলেন, 'পবিত্র পোপ সম্পর্কে প্রেসিডেন্ট যে অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে আমি মর্মাহত। পোপ লিও তার প্রতিদ্বন্দ্বী নন; পোপ কোনো রাজনীতিবিদও নন।'

তিনি আরও বলেন, 'তিনি খ্রিস্টের প্রতিনিধি (ভিকার অব ক্রাইস্ট), যিনি গসপেলের সত্য এবং মানুষের আত্মিক কল্যাণের কথা বলেন।'

লাস ভেগাসে আর্চবিশপ জর্জ লিও থমাস বলেন, 'আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের পোপ লিও চতুর্দশকে পাঠিয়েছেন, যিনি ঠিক এই সময়ে ক্ষমতার সামনে সত্য কথা বলতে প্রস্তুত।'

আন্তর্জাতিক অঙ্গনেও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা হয়েছে। পোপকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে 'অগ্রহণযোগ্য' বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি এক বিবৃতিতে বলেন, 'পবিত্র পোপের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষা আমি গ্রহণযোগ্য মনে করি না। পোপ ক্যাথলিক চার্চের প্রধান, এবং তার পক্ষে শান্তির আহ্বান জানানো ও সব ধরনের যুদ্ধের নিন্দা করা স্বাভাবিক ও যথাযথ।'

pic.twitter.com/GflRnfJESS— Governor Newsom Press Office (@GovPressOffice) April 13, 2026

পোপ লিও চতুর্দশকে নিয়ে তীব্র সমালোচনার পর ট্রাম্প গতকাল রোববার ছবিটি পোস্ট করেন। তিনি পোপকে 'অপরাধ দমনে দুর্বল' এবং 'পররাষ্ট্র নীতিতে ভয়াবহ' বলে অভিহিত করেন।

প্রেসিডেন্ট আরও বলেন, 'আমরা এমন কোনো পোপ পছন্দ করি না যিনি বলেন, পারমাণবিক অস্ত্র রাখা ঠিক আছে'। ট্রাম্প পোপ লিওর ভক্ত নন বলেও জানান। 

পোপ লিও এর আগে পূর্বে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন এবং ট্রাম্পের ইরানি সভ্যতা ধ্বংসের হুমকিকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছিলেন। 

Related Topics

টপ নিউজ

যিশু খ্রিষ্ট / ডোনাল্ড ট্রাম্প / জেফ্রি এপস্টেইন / ছবি / ঈগল / স্ট্যাচু / যুদ্ধবিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ‘বন্ধুরা অপরিহার্য’: এপস্টিনের ছবি দিয়ে ট্রাম্পের ২৫০ ডলারের নকল নোটের ছবি প্রকাশ করল ইরান
  • ইরান চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘সিচুয়েশন রুমে’ ডোনাল্ড ট্রাম্প
  • নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
  • কোরবানি হচ্ছে না আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি, রাখা হচ্ছে চিড়িয়াখানায়

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net