Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

দা ওয়াশিংটন পোস্ট
07 April, 2026, 12:10 pm
Last modified: 07 April, 2026, 12:11 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের

ট্রাম্প দাবি করেন, ইরান তাদের ভূখণ্ডে পাইলট নিখোঁজ হওয়ার বিষয়টি কেবল মিডিয়া রিপোর্ট থেকেই জানতে পেরেছে এবং এই প্রচারের ফলে তল্লাশি ও উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। 
দা ওয়াশিংটন পোস্ট
07 April, 2026, 12:10 pm
Last modified: 07 April, 2026, 12:11 pm
সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

একটি সংবাদ সংস্থাকে তাদের অজ্ঞাত সূত্রের নাম প্রকাশ করতে বাধ্য করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, সূত্রটি ইরানে নিখোঁজ হওয়া একজন মার্কিন বিমান বাহিনীর সদস্যের খুঁটিনাটি তথ্য প্রকাশ করেছিল। বেশ কয়েকটি সংবাদমাধ্যম ওই নিখোঁজ বিমানবাহিনীর সদস্যের বিষয়ে প্রতিবেদন করেছিল। পরবর্তীতে তাকে তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'আমরা ওই তথ্যফাঁসকারীকে খুঁজে বের করার জন্য খুব কঠোর চেষ্টা চালাচ্ছি। ওই ফাঁসকারী তথ্য দেওয়ার আগে তারা জানতই না যে কেউ নিখোঁজ আছে। তাই যেই হোক না কেন, আমরা তাকে খুঁজে বের করতে পারব বলে মনে করি। কারণ আমরা সেই মিডিয়া কোম্পানির কাছে যাব যারা এটি প্রকাশ করেছে এবং আমরা বলব—জাতীয় নিরাপত্তার স্বার্থে হয় নাম বলুন, নয়তো জেলে যান।'

ট্রাম্প, যিনি প্রায়ই সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়ান, তিনি কোন সংবাদমাধ্যমের কথা বলছিলেন তা উল্লেখ করেননি। হোয়াইট হাউস ও বিচার বিভাগ তার বক্তব্য নিয়ে ব্যাখ্যা চেয়ে করা প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি।

ট্রাম্প দাবি করেন, ইরান তাদের ভূখণ্ডে পাইলট নিখোঁজ হওয়ার বিষয়টি কেবল মিডিয়া রিপোর্ট থেকেই জানতে পেরেছে এবং এই প্রচারের ফলে তল্লাশি ও উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। 

তিনি বলেন, 'হঠাৎ করে তারা জানতে পারে সেখানে কেউ আছে। তারা দেখে এত বিমান আসছে। এটি অনেক বেশি কঠিন অভিযানে পরিণত হয়েছিল কারণ একজন তথ্যফাঁসকারী তথ্য দিয়েছিল যে আমরা একজনকে উদ্ধার করেছি, কিন্তু সেখানে আরও একজন আছে যাকে আমরা উদ্ধারের চেষ্টা করছি।'

তিনি ওই তথ্য ফাঁসকারী সূত্রকে 'অসুস্থ ব্যক্তি' বলে অভিহিত করেন, যদিও বলেন, 'সম্ভবত সে বুঝতে পারেনি বিষয়টি কতটা গুরুতর।' তবুও তিনি বলেন, 'যে ব্যক্তি এই প্রতিবেদন করেছে, সে যদি সূত্র না জানায়, তাহলে তাকে জেলে যেতে হবে—এবং এটি বেশিদিন লাগবে না।'

২০২৫ সালে বিচার বিভাগ বাইডেন আমলের সেই নীতি বাতিল করে দেয় যা তথ্য ফাঁস সংক্রান্ত ঘটনা তদন্তের সময় সাংবাদিকদের সমন বা সাবপিনা থেকে সুরক্ষা প্রদান করত।

ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক মাসগুলোতে ফেডারেল প্রসিকিউটরদের মুখোমুখি হয়েছে। গত জানুয়ারিতে সরকারি নথিপত্র অবৈধভাবে রাখার অভিযোগে অভিযুক্ত একজন ঠিকাদারের তদন্তের অংশ হিসেবে পোস্টের এক নারী সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তার ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করা হয়। 

তবে মার্চে একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক সরকারকে ওই সাংবাদিকের ইলেকট্রনিক ডিভাইসগুলো তল্লাশি করতে বাধা দেন। 

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জামিল জাফর এক বিবৃতিতে বলেন, সংবাদমাধ্যমের সংবিধানপ্রদত্ত অধিকার আছে জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করার, এমনকি সরকার যেগুলো গোপন রাখতে চায় সেগুলোও।

তিনি বলেন, 'সাংবাদিকদের তাদের সূত্রের নাম প্রকাশে বাধ্য করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করে। কারণ সাংবাদিকদের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের সূত্রের পরিচয় গোপন রাখা। ট্রাম্পের এই হুমকিকে সংবাদমাধ্যমকে ভয় দেখানো এবং জনগণের প্রয়োজনীয় তথ্য প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা উচিত।' 

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নর্থ আমেরিকার নির্বাহী পরিচালক ক্লেটন ওয়েইমার্স বলেন, ট্রাম্পের পক্ষ থেকে এই ধরণের হুমকি এটিই প্রথম নয় এবং সম্ভবত এটিই শেষ নয়।

তিনি বলেন, 'এটি শুধু ট্রাম্পের কথার ফুলঝুরি নয়। আমাদের উচিত তাকে গুরুত্ব সহকারে এবং আক্ষরিক অর্থেই নেওয়া। এই একই ট্রাম্প প্রশাসন একজন বিচারককে বিভ্রান্ত করে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক হান্না ন্যাটানসনের কাজ ও ব্যক্তিগত ডিভাইস জব্দ করেছিল। একই প্রশাসন মিনেসোটায় প্রতিবেদন করার কারণে ডন লেমন ও জর্জিয়া ফোর্টকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছিল। এই প্রশাসন মনে করে সাংবাদিকতা একটি অপরাধ।' 

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / জেলে / সূত্র প্রকাশের দাবি / ইরানে মার্কিন সেনা নিখোঁজ / উদ্ধার কাজ / তথ্য ফাঁস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net