Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2026, 03:30 pm
Last modified: 19 March, 2026, 03:47 pm

Related News

  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

রামু থানার পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী বি কে আজম একটি প্রাইভেট কার নিয়ে ফিলিং স্টেশনে এসে অতিরিক্ত জ্বালানি দাবি করেন। স্টেশনের কর্মচারী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে নির্ধারিত পরিমাণের বেশি তেল দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
টিবিএস রিপোর্ট
19 March, 2026, 03:30 pm
Last modified: 19 March, 2026, 03:47 pm
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে চাহিদামতো জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে মারধর এবং লাইসেন্স করা শটগান উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে বি কে আজম নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বি কে আজম স্থানীয় 'বি কে আজম ব্রিক ফিল্ড' নামক একটি ইটভাটার মালিক।

রামু থানার পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে ব্যবসায়ী বি কে আজম একটি প্রাইভেট কার নিয়ে ফিলিং স্টেশনে এসে অতিরিক্ত জ্বালানি দাবি করেন। স্টেশনের কর্মচারী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে নির্ধারিত পরিমাণের বেশি তেল দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ওই কর্মচারীকে মারধর শুরু করেন এবং ভয়ভীতি দেখিয়ে অতিরিক্ত জ্বালানি নেওয়ার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে গাড়ি থেকে নিজের লাইসেন্স করা শটগান বের করে কর্মচারীদের গুলি করতে উদ্যত হন এবং অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালান। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

এশিয়া পেট্রোল পাম্পের ব্যবস্থাপক নূরুল হক বলেন, "পুরো জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতি চালু করা হয়। এই নিয়ম অনুযায়ী একটি প্রাইভেট কার এক হাজার টাকার বেশি জ্বালানি নিতে পারে না। কিন্তু বি কে আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত কয়েক হাজার টাকার জ্বালানি দাবি করেন। চাহিদা অনুযায়ী তেল না দেওয়ায় তিনি শটগান বের করে কর্মচারীদের দিকে তেড়ে যান এবং হামলার চেষ্টা করেন।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা পায়জামা-পাঞ্জাবি পরিহিত বি কে আজম প্রথমে একজনকে মারধর করছেন। পরে গাড়ি থেকে শটগান বের করে তা তাক করে তাণ্ডব চালান। এ সময় অন্য এক ব্যক্তি তাকে জাপটে ধরে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তৎপর হয়। পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, "অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে বি কে আজমকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার লাইসেন্স করা শটগানটিও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হচ্ছে।"

এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

শটগান / হুমকি / কক্সবাজার / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ট্রাম্প এখন বিশ্বের প্রতি ১৩ দেশের ১টিতে হামলা করেছেন বা হামলার হুমকি দিয়েছেন
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net