Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিএনপি ক্ষমতায় থাকলে ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব: মঞ্জুরুল আহসান মুন্সী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 07:30 pm
Last modified: 10 February, 2026, 08:00 pm

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকছে: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি ক্ষমতায় থাকলে ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব: মঞ্জুরুল আহসান মুন্সী

হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বর্তমানে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তার সমর্থনেই সোমবার রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে এমন মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী।
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 07:30 pm
Last modified: 10 February, 2026, 08:00 pm

মঞ্জুরুল আহসান মুন্সী। ফাইল ছবি

'ক্ষমতায় যদি বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন—আমি কিন্তু আপনাদের ছাড়ব না। ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।' ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) থেকে মনোনয়ন পেয়েছিলেন। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বর্তমানে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তার সমর্থনেই সোমবার রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে এমন মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

ভাইরাল হওয়া ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, "আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি। কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন আমার অসুবিধা নাই। আমাকে যেন অপমানিত না হতে হয়। তাহলে অপমানের শোধ আমি ওভাবেই নিমু। ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।"

এবিষয়ে জানতে মঞ্জুরুল আহসান মুন্সীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সীর সঙ্গে কথা হলে তিনি জানান, "আমি অসুস্থ। ভিডিওটি সম্পর্কে অবগত নই।

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা আওয়াল খান বলেন, কথাটি তিনি এভাবে বলেননি। তিনি এলাকার মানুষকে তার সম্মান রক্ষার অনুরোধ করেছিলেন।"

ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কথা আমার কানে আসেনি।

এবিষয়ে জানতে দেবিদ্বারের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের মুঠোফোন কল করা হলে তিনি সংযোগটি কেটে দেন।

প্রসঙ্গত, ওই আসনে চারবারের সংসদ সদস্য ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। এবার ঋণখেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল হলে তিনি গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে মাঠে নামেন।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / দেবীদ্বার / মঞ্জুরুল আহসান মুন্সী / হাসনাত আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • আইনশৃঙ্খলার অবনতিতে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকছে: হাসনাত আব্দুল্লাহ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net