Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
নির্বাচনের আগে সেনা সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2026, 07:05 pm
Last modified: 28 January, 2026, 07:10 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাবাহিনী, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনের আগে সেনা সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ সেনাপ্রধানের

আইএসপিআর জানায়, সভায় আসন্ন জাতীয় নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
টিবিএস রিপোর্ট
28 January, 2026, 07:05 pm
Last modified: 28 January, 2026, 07:10 pm
ছবি: আইএসপিআর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বেসামরিক প্রশাসনকে সহায়তায় নিয়োজিত সেনা সদস্যদের কঠোর নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং সংযম বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনে পটুয়াখালী ও খুলনা সফরকালে তিনি এই নির্দেশনা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান মাঠপর্যায়ে মোতায়েন করা সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম সশরীরে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় অপারেশনাল নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।

সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়েও অনুরূপ একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, সভায় আসন্ন জাতীয় নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেনাপ্রধানের এই সফরকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার, বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন সদস্য এবং সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাবাহিনী, এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net