Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন; ‘আমার একটা কলিজা হারিয়েছি’ বললেন বাবা

বাংলাদেশ

বুলবুল হাবিব
12 December, 2025, 11:50 am
Last modified: 12 December, 2025, 11:50 am

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া, চিকিৎসকদের সতর্কবার্তা
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫
  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮

গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন; ‘আমার একটা কলিজা হারিয়েছি’ বললেন বাবা

সাজিদের বাবা বলেন, আমি চাই যার খোঁড়া নলকূপের গর্তে পড়ে সাজিদ মারা গেছে তার শাস্তি হোক। কারণ তার অবহেলার কারণে সাজিদের মৃত্যু হলো।
বুলবুল হাবিব
12 December, 2025, 11:50 am
Last modified: 12 December, 2025, 11:50 am
২ বছরের শিশু সাজিদের জানাজা সম্পন্ন। ছবি: টিবিএস

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধারকৃত সাজিদের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় আশেপাশের গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 

এর আগে সকাল থেকেই আশেপাশের গ্রাম থেকে নানা বয়সি বিভিন্ন সংখ্যক মানুষ সাজিদের বাড়িতে উপস্থিত হতে শুরু করে। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় সাজিদকে হারিয়ে তার বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েন নানা বয়সি মানুষজন। 

জানাজায় অংশ নিয়ে সাজিদের বাবা রাকিব তার ছেলের জন্য সবার কাছে দোয়া চান এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শোকে বিহ্বল হয়ে সাজিদের বাবা বলেন, আমার একটা কলিজা হারিয়েছি। গোটা পৃথিবী থাকলেও আমার সাজিদকে আর পাবো না। আমি চাই যার নলকূপের গর্তে পড়ে সাজিদ মারা গেছে তার শাস্তি হোক। কারণ তার অবহেলার কারণে সাজিদের মৃত্যু হলো।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পুরো দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমায় সাজিদ। রাত ৯টা ৫ মিনিটের দিকে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ৫০ ফুট গভীর থেকে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত বুধবার দুপুর একটার দিকে মায়ের সাথে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পিছন থেকে পরিত্যক্ত গভীর নকল কূপের গর্তে পড়ে যায় দুই বছরের সাজিদ। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। অবশেষে টানা ৩২ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তারা।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / তানোর / গভীর নলকূপ / গর্ত / পড়ে / শিশু / ২ বছর / শিশু সাজিদ / জানাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • শিশুদের জন্য ধূমপানের মতোই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া, চিকিৎসকদের সতর্কবার্তা
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫
  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net