Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
১৯৯২ সালের পর প্রতিরক্ষা খাতের ঠিকাদারদের ব্যবসার রেকর্ড বাড়বাড়ন্ত চলতি দশকে

আন্তর্জাতিক

রয়টার্স
10 December, 2025, 09:05 pm
Last modified: 13 December, 2025, 10:00 am

Related News

  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?

১৯৯২ সালের পর প্রতিরক্ষা খাতের ঠিকাদারদের ব্যবসার রেকর্ড বাড়বাড়ন্ত চলতি দশকে

গত তিন বছর ধরে বিশ্বের সামরিক ব্যয় দ্রুত বাড়ছে, যার মূল কারণ রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং গাজায় ইসরায়েল-হামাসের যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক সংঘাত।
রয়টার্স
10 December, 2025, 09:05 pm
Last modified: 13 December, 2025, 10:00 am
টাইপ-১০০ ট্যাংক। ছবি: আর্মি রিকগনিশন

বিশ্বব্যাপী যুদ্ধ-সংঘাত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সামরিক ব্যয়। ২০২৪ সালে বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় ৯% বেড়ে রেকর্ড ২ লাখ ৭০ হাজার কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি)-র সাম্প্রতিক এক প্রতিবেদন। ১৯৯২ সালের পর যা সবচেয়ে বড় বার্ষিক প্রবৃদ্ধি সামরিক ব্যয়ে।

গত তিন বছর ধরে বিশ্বের সামরিক ব্যয় দ্রুত বাড়ছে, যার মূল কারণ রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং গাজায় ইসরায়েল-হামাসের যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক সংঘাত।

ব্যয়ের এই উল্লম্ফনের ফলে বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে রাজস্ব আয়েও রেকর্ড সৃষ্টি হয়েছে।

সিপ্রি জানায়, বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানি ২০২৪ সালে ৬৭৯ বিলিয়ন ডলার আয় করেছে। সিপ্রি ২০০২ সাল থেকে এসব কোম্পানির হিসাব অনুসরণ শুরু করার পর থেকে এটাই সর্বোচ্চ আয়ের রেকর্ড। এর মধ্যে শীর্ষ পাঁচটি কোম্পানিই শুধু আয় করেছে ২১৪ বিলিয়ন ডলার, যা শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির মোট রাজস্বের এক–তৃতীয়াংশ। 

বিশ্ব অস্ত্রসজ্জায় ধাবিত—ইউরোপে গতি সর্বাধিক

ইউরোপের প্রতিরক্ষা ব্যয় ২০২৩ থেকে ২০২৪ সালে ১৭ শতাংশ বেড়েছে— যা অন্যান্য সব অঞ্চলের তুলনায় বেশি। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আগে টানা তিন বছর ইউরোপে এ ব্যয় বৃদ্ধির গড় হার ছিল মাত্র ৫ শতাংশ।

ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় ইউরোপের ব্যয় বিশেষভাবে বেড়েছে। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর বৃদ্ধিই ছিল সবচেয়ে তীব্র—পোল্যান্ডে ৩১ শতাংশ, আর রোমানিয়ায় ৪৩ শতাংশ। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো বড় অর্থনীতিগুলোও সামরিকায়নে ব্যয় বাড়িয়েছে।

ইউক্রেন ২০২৪ সালে সামরিক খাতে খরচ করেছে ৬৭ বিলিয়ন ডলার, যা দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৩৪ শতাংশ।

মধ্যপ্রাচ্যের দেশগুলিও বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে—এ অঞ্চলে সামরিকখাতে ব্যয় বেড়েছে ১৫ শতাংশ, যেখানে গাজায় যুদ্ধ শুরুর আগের তিন বছরে গড়ে তা মাত্র ০.৪ শতাংশ হারে বেড়েছিল।

তবুও যুক্তরাষ্ট্রের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট ইউরোপের ব্যয়কেও ছাপিয়ে গেছে। দ্বিতীয় স্থানে থাকা চীনের ব্যয় হচ্ছে ৩১৮ বিলিয়ন ডলার।

প্রতিরক্ষা ঠিকাদারদের কাছে অর্থের স্রোত

সামরিক বাজেট বাড়ার ফলে বিশ্বব্যাপী অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিপুল আয় করলেও, এ আয়ের বণ্টন সব অঞ্চলে সমান হয়নি।

মার্কিন ও ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলো সবচেয়ে বেশি লাভবান হয়েছে। ইউরোপের ব্যয় বৃদ্ধির ফলে জাপান ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর রাজস্বও বেড়েছে।

চীন যেখানে একমাত্র ব্যতিক্রম—সেখানে ২০২৪ সালে প্রতিরক্ষাখাতে রাজস্ব কমেছে, কারণ দুর্নীতি অভিযোগে এখাতে বড় বড় ক্রয়াদেশ বিলম্বিত বা বাতিল হয়েছে।

প্রতিরক্ষা খাতের রেকর্ড মুনাফা বিনিয়োগকারীরাও লক্ষ্য করেছে। প্রতিরক্ষাখাতের বাজার সূচকগুলো পুঁজিবাজারের অন্যান্য সাধারণ সূচকের চেয়ে বেশি গতি দেখিয়েছে।

এমএসসিআই এসি ওয়ার্ল্ড অ্যারোস্পেস এন্ড ডিফেন্স ইনডেক্স— সাধারণ এমএসসিআই এসি ওয়ার্ল্ড ইনডেক্স এর চেয়ে দ্বিগুণ হারে বেড়েছে। ইউরোপের স্টোক্স অ্যারোস্পেস এন্ড ডিফেন্স এবং যুক্তরাষ্ট্রের এসএন্ডপি অ্যারোস্পেস এন্ড ডিফেন্স সূচকও তাদের সমগোত্রীয় সূচকের চেয়ে এগিয়ে ছিল।

আমেরিকান কোম্পানিগুলো শীর্ষ অবস্থান ধরে রেখেছে, তবে প্রতিযোগিতা বাড়ছে

২০১৫ সালে শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির মোট রাজস্ব ছিল ৫৩৮ বিলিয়ন ডলার; এর ৫৩ শতাংশ আয় করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো।

২০২৪ সালে শীর্ষ ১০০ কোম্পানির রাজস্ব বেড়ে দাঁড়ায় ৬৭৯ বিলিয়ন ডলার—২০১৫ সালের তুলনায় যা ২৬ শতাংশ বেশি। এ সময়ে চীনকে বাদে— ইউরোপ,এশিয়া ও মধ্যপ্রাচ্যের কোম্পানিগুলি বিশ্ববাজারে অংশীদারত্ব বাড়িয়েছে, যদিও যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বড় খেলোয়াড়।

বিশ্বের শীর্ষ ছয় প্রতিরক্ষা কোম্পানির মধ্যে পাঁচটি যুক্তরাষ্ট্রের—লকহিড মার্টিন, নর্থরপ গ্রুমান, আরটিএক্স, বোয়িং ও জেনারেল ডায়নামিক্স। বাকি একটি হলো যুক্তরাজ্যের— বিএই সিস্টেমস।

শীর্ষ পাঁচ মার্কিন কোম্পানি ২০২৪ সালে বিশ্বের মোট প্রতিরক্ষা রাজস্বের ৩১ শতাংশ অর্জন করেছে।

২০২০–২০২৪ সময়ে তারা একত্রে ৭৭০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সরকারের প্রতিরক্ষা চুক্তি পেয়েছে—যা পেন্টাগনের মোট ২.৪ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা কার্যাদেশ বা চুক্তির এক–তৃতীয়াংশ।
 

Related Topics

টপ নিউজ

প্রতিরক্ষা ব্যয় / অস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net