Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 05:10 pm
Last modified: 04 December, 2025, 05:11 pm

Related News

  • সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ-বাবর, নিজেদের নির্দোষ দাবি
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ‘তথ্যগত ভুল’: হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির সুপারিশ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী কাইয়ুম
  • মির্জা আব্বাসের আসন ফাঁকা রেখেছে এনসিপি, প্রথম ধাপে মনোনয়ন পাননি আলোচিত রিকশাচালক সুজন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার সেই রিকশাচালককে অব্যাহতির সুপারিশ

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই সুপারিশ করে অন্তর্বর্তী বা অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 05:10 pm
Last modified: 04 December, 2025, 05:11 pm
ফাইল ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের  মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২-নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়ার পর গ্রেপ্তার রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই সুপারিশ করে অন্তর্বর্তী বা অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে এবং বিস্তারিত তদন্ত করে রিকশাচালক আজিজুর রহমানের বিরুদ্ধে এই মামলার ঘটনায় জড়িত থাকার সুনিদিষ্ট ও নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ অবস্থায় তাকে আপাতত ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ (এ) ধারায় অব্যাহতি দেওয়া সমীচীন এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে পার্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে পুলিশ প্রতিবেদন দাখিলের সময় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

আরও উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট বিশেষ দিনে ধানমন্ডি মডেল থানার ৩২ নম্বরে ফুল দিতে গেলে স্থানীয় জনগণের রোষানলে পড়ে গণপিটুনির শিকার হন আজিজুর রহমান। পরে দায়িত্বরত পুলিশ তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নেয়।

ঘটনাস্থলে উপস্থিত জনতা ও গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়, আজিজুর রহমান আগের একটি অস্ত্র মামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। থানায় নেওয়ার পর তার আচরণ 'সাধারণ রিকশাচালকের মতো মনে হয়নি' এবং 'নিষিদ্ধ সংগঠনের সদস্য বা তাদের সোর্স' হতে পারেন বলে ধারণা করা হয়।

ওইদিন আজিজুরের নেওয়া ফুলের তোড়ায় লেখা ছিল '১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে সাধারণ রিকশাওয়ালা হিসেবে সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনেছি। আমি কোনো দল করি না, শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি।'

ফলে স্থানীয় লোকজনসহ সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে সন্দেহ হয় যে তিনি এই মামলার ঘটনায় জড়িত রয়েছেন, যা মামলার তদন্তের স্বার্থে আরও যাচাই-বাছাই করা প্রয়োজন।

এ অবস্থায় মামলার নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং আজিজুর রহমানকে এই মামলার ঘটনায় জড়িত থাকতে পারে মর্মে কিছু তথ্য থাকায় তাকে সন্ধিগ্ধ হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওইদিন রিকশাচালক আজিজুর বলেন, 'আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এখানে এসেছিলাম।'

তিনি বলেন, 'আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।'

এরপর আজিজুরকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। কারাগারে পাঠানোর একদিন পরই সমালোচনার মুখে জামিন পান তিনি।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট থেকে সাইন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম।

ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোলবোমা ও হাতবোমা নিক্ষেপ করে। সেই গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে যায় এবং তিনি তাৎক্ষণিক পড়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২মাস চিকিৎসা শেষে সুস্থ হন আরিফুল।

এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

Related Topics

টপ নিউজ

ধানমন্ডি ৩২ / রিকশাচালক / মারধরের শিকার / অব্যাহতির সুপারিশ / হত্যাচেষ্টা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: আদালতে হাজিরা দিলেন আরিফ-গউছ-বাবর, নিজেদের নির্দোষ দাবি
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • ‘তথ্যগত ভুল’: হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৫ জনের অব্যাহতির সুপারিশ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী কাইয়ুম
  • মির্জা আব্বাসের আসন ফাঁকা রেখেছে এনসিপি, প্রথম ধাপে মনোনয়ন পাননি আলোচিত রিকশাচালক সুজন

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net