Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
আবুধাবিতে রুশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মার্কিন সেনা সচিব ড্রিসকোল

আন্তর্জাতিক

রয়টার্স
25 November, 2025, 04:35 pm
Last modified: 25 November, 2025, 05:21 pm

Related News

  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

আবুধাবিতে রুশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মার্কিন সেনা সচিব ড্রিসকোল

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই মার্কিন কর্মকর্তা জানান, ড্রিসকোলের আলোচনা মঙ্গলবারও চলবে। রুশ প্রতিনিধিদলে কারা থাকছেন তা স্পষ্ট নয়।
রয়টার্স
25 November, 2025, 04:35 pm
Last modified: 25 November, 2025, 05:21 pm
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকোল কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন। ছবি: ইউক্রেনীয় প্রেসিডেনশিয়াল প্রেস সার্ভিস / হ্যান্ডআউট, রয়টার্স”

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল আবুধাবিতে সোমবার থেকে দুইদিনব্যাপী রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সর্বশেষ উদ্যোগ হিসেবে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই মার্কিন কর্মকর্তা জানান, ড্রিসকোলের আলোচনা মঙ্গলবারও চলবে। রুশ প্রতিনিধিদলে কারা থাকছেন তা স্পষ্ট নয়।

তিনি আরও জানান, আবুধাবিতে অবস্থানকালে ড্রিসকোল ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিক সাড়া দেয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি দোদুল্যমান অবস্থায় রয়েছে। আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের তড়িঘড়ি আয়োজন করা আলাস্কা বৈঠক ওয়াশিংটনের বহু রুশ দাবি মেনে নেওয়ার আশঙ্কা বাড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত বৈঠকটি রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের চাপই আরও বাড়িয়েছে। 

মার্কিন প্রশাসনের সর্বশেষ শান্তি  প্রস্তাব মার্কিন সরকার, কিয়েভ ও ইউরোপের অনেককেই বিস্মিত করেছে। এছাড়া নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে মস্কোর পক্ষে ঝুঁকে থাকা একটি চুক্তি মানতে চাপ দিতে পারে।

পরিকল্পনাটি অনুযায়ী, ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়তে হবে, সামরিক সক্ষমতার  রাশ টানতে হবে এবং কখনো ন্যাটোতে না যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে; কিয়েভ এই দাবিকে আত্মসমর্পণের শামিল বলে দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে। এ প্রস্তাব ইউরোপের রাশিয়া-সংক্রান্ত বৃহত্তর নিরাপত্তা উদ্বেগও কমাতে পারবে না।

অপ্রত্যাশিত এই মার্কিন উদ্যোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ বাড়িয়েছে।

দুর্নীতির কেলেঙ্কারিতে তার দুই মন্ত্রী বরখাস্ত হওয়ায় যুদ্ধ শুরুর পর থেকে তিনি এখন সবচেয়ে নাজুক অবস্থায় আছেন। এদিকে রাশিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে।

Related Topics

টপ নিউজ

আবুধাবি / রুশ প্রতিনিধিদল / ইউক্রেন / রাশিয়া / ডোনাল্ড ট্রাম্প / ড্যান ড্রিসকোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net