Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 September, 2025, 04:45 pm
Last modified: 09 September, 2025, 04:58 pm

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

কাঠমান্ডুতে অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে এল বিমানের ফ্লাইট

বিমানের মুখপাত্র রওশন কবির বলেন, ‘আমাদের ফ্লাইট কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও অবতরণের অনুমতি না পাওয়ায় নামতে পারেনি। সেখানে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।’
টিবিএস রিপোর্ট
09 September, 2025, 04:45 pm
Last modified: 09 September, 2025, 04:58 pm
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের অনুমতি না পেয়ে আজ (৯ সেপ্টেম্বর) ফের ঢাকায় ফিরে এসেছে।

বিমানের মুখপাত্র রওশন কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না মেলায় বিমানটি অবতরণ করতে পারেনি।

তিনি বলেন, 'আমাদের ফ্লাইট কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও অবতরণের অনুমতি না পাওয়ায় নামতে পারেনি। সেখানে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।'

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নেপালগামী আরেকটি নির্ধারিত ফ্লাইট হিমালয়া এয়ারলাইন্সের (এইচ৯) ফ্লাইটও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, আজ নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সহিংসতা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ঘরের বাইরে অযথা বের না হতে এবং চলাফেরায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

এছাড়া বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দূতাবাস বাংলাদেশি নাগরিক ও আগত যাত্রীদের আপাতত নেপালে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ বিমান / বিমান / ঢাকা-কাঠমান্ডু / নেপাল / নেপাল আন্দোলন / বিমানের ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার
  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • আবারও চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net