Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ; ভিডিও ভাইরাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2025, 07:15 pm
Last modified: 11 August, 2025, 07:34 pm

Related News

  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ; ভিডিও ভাইরাল

গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী।
টিবিএস রিপোর্ট
11 August, 2025, 07:15 pm
Last modified: 11 August, 2025, 07:34 pm
উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্দরকেন্দ্রিক একটি আন্দোলন দমন করতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে অর্থ লেনদেন সংক্রান্ত কথোপকথনে জড়িত থাকতে শোনা যায়। সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন ঠেকাতে এই লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ওই নেতাকে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে।

এদিকে, ঘটনার পর সোমবার সকালে নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি।

এর আগে, গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী।

চিঠিতে ওই নারী উল্লেখ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজাম উদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়।

ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে আফতাব হোসেন বলেন, 'যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কী করব?'

জবাবে নিজাম উদ্দিন বলেন, 'আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে?'

এ পাশ থেকে 'হ্যাঁ' জবাব দেন আফতাব।

কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন 'পাঁচ'।

এরপর নিজাম উদ্দিনকে বলতে শোনা যায় 'আরও বেশি নিতা প্রেশার দিয়ে…তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান, মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম।'

এই আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বিষয়গুলো দেখভাল করে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম।

তিনি লিখেছেন, 'সাইফপাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, এটা শুধু দুর্নীতিই নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।'

এ বিষয়ে জানতে অভিযুক্ত এনসিপি নেতা নিজাম উদ্দিনের সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ঘটনার পর সোমবার সকালে এনসিপির চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা এক আদেশে নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, গত ১০ আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনার একটি ভিডিও এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে।

এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী, এনসিপি চট্টগ্রাম মহানগর, জনাব মীর আরশাদুল হক বরাবর আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখা প্রদানের জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'এই ধরনের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। তাকে নোটিশ দেওয়া হয়েছে। সে নোটিশের জবাব দিবে। জবাব সন্তুষজনক না হলে আমরা হার্ড লাইনে যাব।'

Related Topics

টপ নিউজ

আন্দোলন / এনসিপি নেতা / চাঁদা / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net