Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 May, 2026, 06:30 pm
Last modified: 24 May, 2026, 07:24 pm

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার

দীর্ঘ ১৭ বছর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড এই টার্মিনালটি পরিচালনা করেছিল। গত বছরের ৭ জুলাই তাদের কাছ থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয় চিটাগাং ড্রাই ডক লিমিটেড।
টিবিএস রিপোর্ট
24 May, 2026, 06:30 pm
Last modified: 24 May, 2026, 07:24 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত অথবা আগামী ছয় মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করবে।

শনিবার (২৪ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এনসিটি এবং এর ওভারফ্লো ইয়ার্ড পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নতুন প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, বন্দরে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এবং নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আগের চুক্তির শর্ত ও নির্ধারিত হারেই (রেট) এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা শুনেছি মন্ত্রিসভার বৈঠকে চিটাগাং ড্রাই ডক লিমিটেডের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি বা সিদ্ধান্তের কপি পৌঁছায়নি।'

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড এই টার্মিনালটি পরিচালনা করেছিল। গত বছরের ৭ জুলাই তাদের কাছ থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয় চিটাগাং ড্রাই ডক লিমিটেড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা এই নিউমুরিং কন্টেইনার টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ১১ লাখ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার)। তবে বর্তমানে এই টার্মিনালটি সক্ষমতার চেয়ে বেশি অর্থাৎ বছরে প্রায় ১৩ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করছে।

চারটি জেটি সম্বলিত এই টার্মিনালে একসঙ্গে চারটি কনটেইনার জাহাজ ভিড়তে পারে। এনসিটি থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড / চট্টগ্রাম বন্দর / এনসিটি / এনসিটি পরিচালনা / নিউমুরিং কনটেইনার টার্মিনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net