Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2025, 04:25 pm
Last modified: 09 June, 2025, 06:16 pm

Related News

  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা

ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

মোহাম্মদ এজাজ জানান, ঈদের তিন দিনে (সোমবার দুপুর ২টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ ৩,৯৪৮ ট্রিপে—২০ হাজার ৮৮৯ টন বর্জ্য অপসারণ করেছে।
টিবিএস রিপোর্ট
09 June, 2025, 04:25 pm
Last modified: 09 June, 2025, 06:16 pm
ছবি: টিবিএস

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৪ লাখ ৬৬ হাজার ৮০ টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে প্রায় ৩ লাখ ৬০ হাজার গরু কোরবানি হয়েছে। তবে কোনো উট কোরবানি হয়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ সোমবার (৯ জুন) বিকেল ৩টায় গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মোহাম্মদ এজাজ জানান, ঈদের তিন দিনে (সোমবার দুপুর ২টা পর্যন্ত) ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ ৩,৯৪৮ ট্রিপে—২০ হাজার ৮৮৯ টন বর্জ্য অপসারণ করেছে। যার মধ্যে ঈদের দিন ১০ হাজার ৬১৪ টন, ঈদের দ্বিতীয় দিন ৭ হাজার ৩৫৩ টন এবং তৃতীয় দিন ২ হাজার ৯২২ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, 'এবারে ঢাকা উত্তর সিটিতে কোরবানি কম হলেও—গতবারের চেয়ে বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। আজকেও আমাদের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে। আমাদের যে প্রত্যাশা ছিলো সে অনুযায়ী কাজ হয়েছে।'

কোরবানির পরে নগরীর বিভিন্ন রাস্তায় ময়লার স্তূপ করে রাখার বিষয়ে সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

যার ব্যাখ্যায় ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, 'আমাদের অনেক স্থানে রাস্তায় ময়লা রাখতে হয়েছে, কারণ ওয়ার্ডভিত্তিক বর্জ্য রাখার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বর্জ্য উৎপন্ন হয়েছে। আমরা সার্ভিস লেনগুলোও পরিষ্কার করছি। এরপরেও কোথাও বর্জ্য জমে আছে এমন সংবাদ পেলে আমাদের টিম সেখানে চলে যাচ্ছে।'

উত্তরের প্রশাসক বলেন, সিটি করপোরেশন ভাগ হওয়ার পরে বেশ কিছু সমস্যা পোহাতে হয়। ঢাকা ওয়াসা থেকে খাল ও ড্রেনগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের পরে খাল পরিষ্কারের দুটি যন্ত্র দেওয়া হয়েছে। সেগুলো নষ্ট। ফলে খাল, ড্রেন পরিস্কার করতে বেগ পোহাতে হচ্ছে।

তিনি বলেন, 'ঢাকার মতো জায়গায় ১০০ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়—তবে আমরা ১০০ শতাংশ এফোর্ট দিচ্ছি। পশুর হাটের ময়লা আমরা আজ থেকে অপসারণ শুরু করব।'

মোহাম্মদ এজাজ বলেন, 'আমরা ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করেছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেসব এলাকায় খাল রয়েছে—সেসব এলাকার বাসিন্দারা খালকে ডাস্টবিন মনে করেন। ফলে সেগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখা চ্যালেঞ্জিং। এরপরেও আমরা খাল, ড্রেনগুলো আবার পরিষ্কার করছি।' 

 

Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশন / প্রশাসক / কোরবানি / ঈদুল আজহা / কোরবানির বর্জ্য অপসারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net