Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
15 December, 2020, 01:05 pm
Last modified: 15 December, 2020, 01:11 pm

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মুশফিক

মাঠে সতীর্থকে মারতে দুইবার উদ্যত হয়েছেন মুশফিক। এমন কাণ্ড ঘটানোয় চরম সমালোচিত হয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। সতীর্থের সঙ্গে এমন আচরণ যে ঠিক হয়নি, সেটা বুঝতে দেরি করেননি তিনি। ঘটনার পরদিন সকালেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
15 December, 2020, 01:05 pm
Last modified: 15 December, 2020, 01:11 pm

সাধারণত মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহিম। কিন্তু সোমবার ছিল ব্যতিক্রম। মাঠে সতীর্থকে মারতে দুইবার উদ্যত হয়েছেন মুশফিক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে এমন কাণ্ড ঘটানোয় চরম সমালোচিত হয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। সতীর্থের সঙ্গে এমন আচরণ যে ঠিক হয়নি, সেটা বুঝতে দেরি করেননি মুশফিক। ঘটনার পরদিন সকালেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।

যাকে মারতে উদ্যত হয়েছিলেন মুশফিক, সেই নাসুম আহমেদের সঙ্গে হাসিখুশি একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিজ্ঞ এই ক্রিকেটার লিখেছেন, 'কালকের ম্যাচের ঘটনার জন্য প্রথমত আমি আমার ভক্ত ও সমর্থকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে চাই। ম্যাচের পরই আমার সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছি।'

মুশফিক তার পোস্টে আরও লেখেন, 'দ্বিতীয়ত, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সব সময় মনে রাখি যে, আমি একজন মানুষ এবং আমি যে অঙ্গভঙ্গি দেখিয়েছি, তা মোটেও গ্রহণযোগ্য ছিল না। ইনশা আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে মাঠ বা মাঠের বাইরে এর পুনরাবৃত্তি হবে না, আল্লাহ সবার মঙ্গল করুন।'

বরিশালের ইনিংসের ১৩তম ওভারে ঘটে এই ঘটনা। নাসুমের বলে বড় ছক্কা মারেন বরিশালের আফিফ হোসেন। এই ছক্কা হজম করায় নাসুমের ওপর বিরক্তই হন মুশফিক, তার শারীরিক ভাষাই সেটা বলে দিচ্ছিল। পরের বলে আফিফ মিড-উইকেটে বল পাঠিয়ে এক রান নেন। একসঙ্গে বল কুড়িয়ে আনতে যান নাসুম ও মুশফিক। বল কুড়ালেও উইকেটে না মেরে নাসুমকে মারার জন্য উদ্যত হন মুশফিক! 

এখানেই শেষ নয়, ১৭তম ওভারের খেলা চলছিল। পেসার শফিকুল ইসলামের বলে আফিফ শর্ট ফাইন লেগে ক্যাচ তোলেন। ক্যাচ ধরতে ছুটে যান মুশফিক, নাসুমও চেষ্টা করেন ক্যাচটি নিতে। মুশফিক এগিয়ে থাকায় শেষ মুহূর্তে নাসুম দাঁড়িয়ে যান, অধিনায়ককে ক্যাচ নেওয়ার সুযোগ দেন। এবারও নাসুমের ওপর ক্ষিপ্ত হন মুশফিক। ক্যাচটি ধরে মুশফিক আবারও একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য এগিয়ে যান। ক্ষিপ্ত মুশফিককে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেন নাসুম।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / সমালোচনা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net