Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
মিয়ানমারে ভূমিকম্পের পূর্বাভাসের নামে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, টিকটক জ্যোতিষী গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 April, 2025, 10:05 pm
Last modified: 25 April, 2025, 10:16 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

মিয়ানমারে ভূমিকম্পের পূর্বাভাসের নামে আতঙ্ক ছড়ানোর অভিযোগ, টিকটক জ্যোতিষী গ্রেপ্তার

শুক্রবার (২৫ এপ্রিল) মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং-এ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস ডেস্ক
25 April, 2025, 10:05 pm
Last modified: 25 April, 2025, 10:16 pm
টিকটকে এই ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায় বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। ছবি: বিবিসি

ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে নতুন ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার নামে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ এপ্রিল) মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং-এ তার বাড়িতে অভিযান চালিয়ে জন মো থে নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি'র

গত ৯ এপ্রিল পোস্ট করা ওই ভিডিওটি জন মো বলেছিলেন, আগামী ২১ এপ্রিল মিয়ানমারের প্রতিটি শহরে ভূমিকম্প আঘাত হানবে।

৩০ লাখেরও বেশি ভিউ পাওয়া ওই ভিডিওতে জন মো লোকজনকে অনুরোধ করেন, 'কম্পনের সময় গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে বিল্ডিং ছেড়ে দৌড়ে বেরিয়ে যান।'

ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, 'দিনের বেলায় কেউ উঁচু ভবনে থাকবেন না।'

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, 'জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো'র অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্যোগের সঙ্গে সম্পৃক্ত নিয়ামকগুলোর জটিলতার কারণে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া অসম্ভব।

এ ঘটনায় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও আতঙ্ক ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়াঙ্গুনের এক বাসিন্দা এএফপিকে বলেন, তার অনেক প্রতিবেশী এই ভবিষ্যদ্বাণীতে বিশ্বাস করেছেন। জন মো থে যেদিন ভূমিকম্প হবে বলেছিলেন, তারা সেদিন তাঁবু খাটিয়ে বাড়ির বাইরে রাত কাটান।

জন মো থের ওই টিকটক অ্যাকাউন্টটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টটিতে ৩ লাখের বেশি ফলোয়ার ছিল।

জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করার দাবি করতেন তিনি।

গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে ৩৫০০ মানুষের মৃত্যু হয় এবং শতাব্দী প্রাচীন বিভিন্ন মন্দির ধ্বংস হয়ে যায়।

ওই ভূমিকম্পে ম্যান্ডালে এবং সাগাইং অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের পর পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মিয়ানমারের জান্তা সরকার বিদেশি সাহায্যের আবেদন জানায়।

এমনকি প্রায় ১,০০০ কিলোমিটার দূরে ব্যাংককেও এর কম্পন অনুভূত হয়, সেখানে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে এবং ডজনখানেক লোক প্রাণ হারান।

এই প্রেক্ষাপটে জন মো থের ভিডিও আরও আতঙ্ক ছড়িয়ে দেয়, যা ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে বিভ্রান্তি ও ভয় সৃষ্টি করে।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / ভূমিকম্পের পূর্বাভাস / টিকটক জ্যোতিষী / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net