Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
সংযুক্ত আরব আমিরাত থেকে ৫৩৬ টন স্ক্র্যাপ ঘোষণায় এলো ১১৫ টন কনক্রিট ব্লক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 November, 2020, 09:00 pm
Last modified: 24 November, 2020, 09:04 pm

Related News

  • আগামী মাসে চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে সৌদি পরিচালিত টার্মিনাল
  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

সংযুক্ত আরব আমিরাত থেকে ৫৩৬ টন স্ক্র্যাপ ঘোষণায় এলো ১১৫ টন কনক্রিট ব্লক

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম কন্টেইনারগুলো পরীক্ষা করে দেখতে পায়; ৫৩৬ টন স্ক্র্যাপের পরিবর্তে বাণিজ্যিকভাবে স্বল্পমূল্যের ১১৫ টন কনক্রিট ব্লক। 
টিবিএস রিপোর্ট
24 November, 2020, 09:00 pm
Last modified: 24 November, 2020, 09:04 pm
ছবি: টিবিএস

সংযুক্ত আরব আমিরাত থেকে ৫৩৬ টন স্ক্র্যাপ আমদানির ঘোষনা দিয়ে চট্টগ্রাম বন্দরে স্বল্পমূল্যের ১১৫ টন কনক্রিট ব্লক আমদানি করেছে কুমিল্লার আমদানিকারক সাকুরা স্টিল লিমিটিড। ২০১৯ সালের ২১ এপ্রিল চালানটি দুবাই এর জাবেল আলি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এলেও খালস নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে কোন ডকুমেন্ট দাখিল করেনি প্রতিষ্ঠানটি। 

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) টিম কন্টেইনারগুলো পরীক্ষা করে দেখতে পায়; ৫৩৬ টন স্ক্র্যাপের পরিবর্তে বাণিজ্যিকভাবে স্বল্পমূল্যের ১১৫ টন কনক্রিট ব্লক। 

চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, কুমিল্লার ময়নামতি বাজার বুড়িচং সিন্দুরিয়া ঠিকানার আমদানিকারক প্রতিষ্ঠান সাকুরা স্টিল লি: সংযুক্ত আরব আমিরাত থেকে ৫৩৬ টন স্ক্র্যাপ আমদানির জন্য রুপালী ব্যাংক লি.- এর দিলকুশা শাখায় একটি ঋণপত্র খোলে। ঋণপত্রে পণ্যের মূল্য ধরা হয় ১,৭১,৫৭৪ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা। 

উক্ত ঋণপত্রের আওতায় গত ২০১৯ সালের ২১ এপ্রিল দুবাই এর জাবেল আলি বন্দর থেকে এমভি স্মাইলি লেডি জাহাজযোগে লৌহ-শিল্পের কাঁচামাল হিসেবে স্ক্র্যাপ ঘোষণায় ২০টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আসে। ভারি শিল্পের কাঁচামাল হওয়ায় দ্রুত খালাসের লক্ষ্যে কন্টেইনারগুলো সিসিটিসিএল ডিপোতে (বেসরকারি অফডক) প্রেরণ করা হয়।

এরপর পণ্য খালাসের লক্ষ্যে আমদানিকারক দীর্ঘদিন কোন ব্যবস্থা গ্রহণ করেননি এবং কাস্টমস কর্তৃপক্ষের নিকট কোন নথিও দাখিল করেননি। এআইআরটিম কন্টেইনারগুলো পরীক্ষার উদ্যোগ নেয় এবং কন্টেইনার খুলে ৫৩৬ টন স্ক্র্যাপের পরিবর্তে বাণিজ্যিকভাবে স্বল্প মূল্যের ১১৫ টন কনক্রিট ব্লক পাওয়া যায়। এক্ষেত্রে ১ কোটি ৪৫ লক্ষ টাকা পাচারের প্রচেষ্টা ছিল কিনা অথবা রপ্তানিকারক এদেশীয় প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করেছেন কিনা- তা অনুসন্ধান করবে চট্টগ্রাম কাস্টমস হাউসের মুদ্রাপাচার প্রতিরোধী ইউনিট।

Related Topics

টপ নিউজ

মুদ্রাপাচার / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • আগামী মাসে চট্টগ্রাম বন্দরে পূর্ণ সক্ষমতায় চালু হচ্ছে সৌদি পরিচালিত টার্মিনাল
  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net