Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র, দেয়া হবে এফ-৩৫ যুদ্ধবিমানও: ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
14 February, 2025, 12:00 pm
Last modified: 14 February, 2025, 12:05 pm

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

ভারতে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে যুক্তরাষ্ট্র, দেয়া হবে এফ-৩৫ যুদ্ধবিমানও: ট্রাম্প

দীর্ঘদিন ধরে ভারতীয় সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র রপ্তানিতে প্রতিবন্ধকতার মুখে পড়ায় দিল্লি পশ্চিমা দেশগুলোর দিকেও নজর দিচ্ছে।
রয়টার্স
14 February, 2025, 12:00 pm
Last modified: 14 February, 2025, 12:05 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ২০২৫ সাল থেকে ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াবে এবং ভবিষ্যতে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমরা ভারতের কাছে বহু বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি বাড়াচ্ছি। একই সঙ্গে ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট দেওয়ার পথ সুগম করছি।'

তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। সাধারণত উন্নত প্রযুক্তির অস্ত্র বিক্রির প্রক্রিয়া দীর্ঘ সময় নেয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, দুই দেশ এমন একটি চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তেল ও গ্যাস আমদানি করবে। এর ফলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে।

এ ছাড়া উভয় দেশ 'চরমপন্থী ইসলামি সন্ত্রাসবাদ' মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প।

তবে এফ-৩৫ কেনার বিষয়ে ভারতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, 'ভারত বিদেশি সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এর মধ্যে প্রস্তুতকারকদের কাছ থেকে প্রস্তাব চাওয়া ও মূল্যায়নের ধাপ রয়েছে। এখন পর্যন্ত উন্নত যুদ্ধবিমান কেনার সে প্রক্রিয়া শুরু হয়নি। এটি আপাতত কেবল একটি প্রস্তাব।'

এফ-৩৫ নির্মাতা লকহিড মার্টিন জানিয়েছে, এ ধরনের সামরিক বিক্রির আলোচনা সরকার-সরকার পর্যায়ে হয়ে থাকে। সাধারণত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এ ধরনের লেনদেনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

২০০৮ সাল থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। গত বছর ছয় বছরের আলোচনার পর ভারত ৩১টি এমকিউ-৯বি সীগার্ডিয়ান ও স্কাইগার্ডিয়ান ড্রোন কেনার সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, সামরিক শক্তি আধুনিকায়নে আগামী এক দশকে ভারত ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে পারে।

লকহিড মার্টিন বর্তমানে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য তিন ধরনের এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করছে। এর ক্রেতাদের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া ও বেলজিয়াম।

এদিকে, দীর্ঘদিন ধরে ভারতীয় সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্র রপ্তানিতে প্রতিবন্ধকতার মুখে পড়ায় দিল্লি পশ্চিমা দেশগুলোর দিকেও নজর দিচ্ছে।

রাশিয়া ইতোমধ্যে ভারতের বিমানবাহিনীর জন্য দেশটিতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ তৈরি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে রুশ ও ভারতীয় কর্মকর্তারা।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / নরেন্দ্র মোদি / এফ-৩৫ ফাইটার জেট / মার্কিন সামরিক সরঞ্জামাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net