Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মেনিনজাইটিসের টিকা না পেয়ে রাজধানীতে সৌদিগামীদের বিক্ষোভ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2025, 03:15 pm
Last modified: 21 January, 2025, 03:17 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার

মেনিনজাইটিসের টিকা না পেয়ে রাজধানীতে সৌদিগামীদের বিক্ষোভ 

সম্প্রতি এক নির্দেশনায়, নতুন করে ওমরা কিংবা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে
টিবিএস রিপোর্ট
21 January, 2025, 03:15 pm
Last modified: 21 January, 2025, 03:17 pm
প্রবাসী কল্যাণ ভবন। ফাইল ছবি: সংগৃহীত

চাহিদা অনুযায়ী মেনিনজাইটিসের পর্যাপ্ত টিকা না পেয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন সৌদিগামী যাত্রীরা। 

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন তারা।

সম্প্রতি এক নির্দেশনায়, নতুন করে ওমরা কিংবা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। কিন্তু ঢাকায় চাহিদার তুলনায় টিকার সরবরাহ না পেয়ে বিক্ষোভে নামেন সৌদিগামী যাত্রীরা।

তারা জানান, বিভিন্ন হাসপাতাল থেকে তাদের বলা হয়েছে, স্কয়ার হাসপাতালে গেলে টিকা পাওয়া যাবে। কিন্তু স্কয়ারেও প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হচ্ছে— যা চাহিদার তুলনায় অপ্রতুল। 

মূলত এই ইস্যুকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকাল সাড়ে ৮টার দিকে প্রবাসীরা হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেন। তবে আগের দিন আমাদের ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ায় আমরা দিতে পারিনি। এটা শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।"

"এই ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হয়। বর্তমানে সারাদেশেই এই ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। আমরা জানি না এর পরবর্তী চালান কবে আসবে," বলেন তিনি।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম টিবিএসকে বলেন, "নির্দেশনায় বলা হয়েছে, এই টিকা শুধুমাত্র ওমরাহ ও ভিজিট ভিসার জন্য বাধ্যতামূলক। ওয়ার্ক ভিসায় যারা যাবেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য না। আমাদের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাদের ওয়ার্ক ভিসায় সৌদি আরব যেতে এই টিকা দেওয়ার প্রয়োজন নেই।"

বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল (২০ জানুয়ারি) সৌদি আরবের হালনাগাদ স্বাস্থ্যবিধির সাথে সামঞ্জস্য রেখে হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা সংক্রান্ত এ নতুন নির্দেশনা দেয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / প্রবাসী / টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net