Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ব্রিটেনের তিন মার্কিন বিমানঘাঁটির আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 November, 2024, 05:15 pm
Last modified: 24 November, 2024, 05:18 pm

Related News

  • ৫৪ বিলিয়ন ডলারের প্রকল্প: ড্রোন তৈরিতে সামরিক জায়ান্টদের বাদ দিয়ে স্টার্টআপদের খুঁজছে পেন্টাগন
  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

ব্রিটেনের তিন মার্কিন বিমানঘাঁটির আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোনের

ইউরোপে ইউএসএএফ-এর এক মুখপাত্র বলেন, “আরএএফ লেকেনহেথ, আরএএফ মিলডেনহল এবং আরএএফ ফেল্টওয়েলের আশপাশে এসব ছোট মানববিহীন বিমান ব্যবস্থা (ইউএএস) দেখা গেছে।”
টিবিএস ডেস্ক
24 November, 2024, 05:15 pm
Last modified: 24 November, 2024, 05:18 pm
আরএএফ লেকেনহেথ হল ইউএসএএফ-এর ৪৮তম ফাইটার উইং বা লিবার্টি উইংয়ের আবাসস্থল। সূত্র: বিবিসি।

ব্রিটেনের তিনটি মার্কিন বিমানঘাঁটিতে কয়েকটি অজ্ঞাত রহস্যময় ড্রোন দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স (ইউএসএএফ)। খবর বিবিসির।

বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাফোক কাউন্টির আরএএফ লেকেনহেথ, আরএএফ মিলডেনহল এবং আরএএফ ফেল্টওয়েলের আকাশে এই ড্রোনগুলো শনাক্ত করা হয়। এই এলাকাগুলো নরফোক কাউন্টির পাশেই অবস্থিত। ড্রোনগুলোকে 'ছোট মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা' (ইউএএস) হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইউএসএএফ জানিয়েছে, ড্রোনগুলোকে শত্রু হিসেবে গণ্য করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। তবে ইউএসএএফ বলেছে, ঘাঁটিগুলোর নিরাপত্তা রক্ষার অধিকার তারা সংরক্ষণ করে।

ইউরোপে ইউএসএএফ-এর এক মুখপাত্র বলেন, "আরএএফ লেকেনহেথ, আরএএফ মিলডেনহল এবং আরএএফ ফেল্টওয়েলের আশপাশে ছোট মানববিহীন বিমান ব্যবস্থা (ইউএএস) দেখা গেছে। ড্রোনগুলোর সংখ্যা ও আকার পরিবর্তনশীল এবং সেগুলো বিভিন্ন গঠন ও কনফিগারেশনের হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, "ইউএএসগুলোকে সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। ঘাঁটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এগুলোর উপস্থিতি ঘাঁটির বাসিন্দা কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো প্রভাব ফেলেনি।"

তবে তিনি জানান, "অপারেশনাল নিরাপত্তার স্বার্থে, সুরক্ষা ব্যবস্থার বিস্তারিত নিয়ে আমরা মন্তব্য করব না। কিন্তু ঘাঁটিগুলোর নিরাপত্তা রক্ষার অধিকার আমরা বজায় রাখি। আমরা আমাদের আকাশসীমা পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি এবং ঘাঁটিগুলোর কর্মী, সম্পদ ও সুবিধার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ এবং মিশন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।"

আরএএফ মিলডেনহল যুক্তরাষ্ট্রের ১০০তম এয়ার রিফুয়েলিং উইং-এর ঘাঁটি। আরএএফ লেকেনহেথ ইউএসএএফ-এর এফ-৩৫এ এবং এফ-১৫ই যুদ্ধবিমানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, আরএএফ ফেল্টওয়েল মূলত লজিস্টিকস এবং সামরিক কর্মীদের আবাসন সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত হয়।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "আমরা যেকোনো হুমকিকে গুরুত্ব সহকারে নেই এবং প্রতিরক্ষা সাইটগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি। এক্ষেত্রে ড্রোন প্রতিরোধী প্রযুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত নিয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।"

Related Topics

টপ নিউজ

ব্রিটেন / মার্কিন বিমানঘাঁটি / রহস্যময় / ড্রোন / তিন বিমানঘাঁটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ৫৪ বিলিয়ন ডলারের প্রকল্প: ড্রোন তৈরিতে সামরিক জায়ান্টদের বাদ দিয়ে স্টার্টআপদের খুঁজছে পেন্টাগন
  • নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  
  • আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net