Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
'ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করলে এক মাসেই ট্রাফিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা সম্ভব' 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2024, 08:05 pm
Last modified: 16 November, 2024, 09:01 pm

Related News

  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

'ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করলে এক মাসেই ট্রাফিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা সম্ভব' 

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোঃ শিফুন নেওয়াজ বলেন, "ট্রাফিক ব্যবস্থাপনা মূলত তিনটি পিলারের উপর ডিপেন্ড করে। রাস্তা, যানবাহন ও সড়ক ব্যবহারকারী। আমাদের শহরে যতোটুকো রাস্তা আছে তা প্রয়োজনের তুলনায় কম। কিন্তু যতোটুকো আছে তা সম্পূর্ণ আমি কি ব্যবহার করতে পারছি?"
টিবিএস রিপোর্ট
16 November, 2024, 08:05 pm
Last modified: 16 November, 2024, 09:01 pm
ছবি: টিবিএস

ঢাকায় ব্যবহার উপযোগী রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করে যার যে অংশ ব্যবহারকারী তাদেরকে ফিরিয়ে দিলে এক মাসেই ট্রাফিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ট্রাফিক বিশেষজ্ঞরা। আজ (শনিবার) রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম 'ভয়েস ফর রিফর্ম' আয়োজিত এক সংলাপে এমন মন্তব্য উঠে আসে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোঃ শিফুন নেওয়াজ বলেন, "ব্যবহার উপযোগী সড়ক পথচারীদের ফেরত দিন। আর যানবাহনের জায়গা যানবাহনের জন্য ফেরত দিন। এটা করতে এক মাসের বেশি সময় লাগার কথা না।" 

তিনি আরও বলেন, "ট্রাফিক ব্যবস্থাপনা মূলত তিনটি পিলারের উপর ডিপেন্ড করে। রাস্তা, যানবাহন ও সড়ক ব্যবহারকারী। আমাদের শহরে যতোটুকো রাস্তা আছে তা প্রয়োজনের তুলনায় কম। কিন্তু যতোটুকো আছে তা সম্পূর্ণ আমি কি ব্যবহার করতে পারছি?" 

"আমাদের ফুটপাত মুক্ত হলে এক সুবিধা হচ্ছে যারা রাস্তা দিয়ে হাঁটছেন তারা ফুটপাতে উঠে যাবে। ফুটপাত রাস্তা থেকে হকার মুক্ত করতে হবে। আমরা এখন যদি না পারি তাহলে আর কোনো দিন পারবো না", যোগ করেন তিনি।

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম বলেন, "ঢাকার পরিবহনে যে সমস্যা সেটার সমাধান এখনই সম্ভব নয়। বর্তমান সরকার দুটি কাজ শুরু করেছে। একটি হচ্ছে ঢাকার অন্তত একটি করিডোরে ট্রাফিক সিগনাল চালু করা এবং নগর পরিবহনের আন্ডারে বাসগুলোকে নিয়ে আসা।"

তিনি বলেন, "ঢাকায় প্রতিদিন ট্রিপ হয় ৪ কোটির মতো। কিন্তু মেট্রোরেল সেখানে সর্বোচ্চ ৪ লাখ যাত্রী পরিবহণ করে। তাই গণপরিবহনকে গুরুত্ব দিয়ে বাস রেশনাইলেজশনে না আসলে সমাধান হবে না।"

সিগমাইড এআইয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাফিক ডেটা বিশ্লেষক আবু আনাস শুভম বলেন, "ঢাকায় ট্রাফিক জ্যাম হচ্ছে না। যেটা হচ্ছে সেটা বিশৃঙ্খলা। ঢাকার রাস্তায় একইসাথে ২৪ ধরনের যানবাহন চলাচল করে। ফলে বিশৃঙ্খলা হওয়াটাই স্বাভাবিক। এছাড়া ঢাকার অধিকাংশ রাস্তায় লেন মার্কিং নেই। আবার রাত ৮ টার পরে খুব লিমিটেড সংখ্যক ট্রাফিক পুলিশ ঢাকার রাস্তায় দেখা যায়।"

Related Topics

টপ নিউজ

সড়ক / যানজট / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net