Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 June, 2026, 07:05 pm
Last modified: 02 June, 2026, 07:21 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের

লাশ নিতে আসা পরিবারের স্বজন ইলিয়াস জানান, আরিফুল দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। সোমবার রাতে দেশে ফেরার পর পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়।
টিবিএস রিপোর্ট
02 June, 2026, 07:05 pm
Last modified: 02 June, 2026, 07:21 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

মালয়েশিয়া থেকে ১০ বছর পর দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। কিন্তু আর ঘরে ফেরা হলো না তার। ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুলসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২ জুন) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম (২৫), তার মা নুরজাহান বেগম (৫০), বোন আয়েশা আক্তার (২৮), ভাই আরিফ হোসেন (১৮) এবং প্রাইভেটকারচালক জাহিদ হোসেন। জাহিদ মনিরামপুর উপজেলার গৌরপুর গ্রামের মো. ইসলামের ছেলে।

আহতরা হলেন- আশরাফুল হোসেন (৮) ও তাসফিয়া (৩)। তারা নিহত আয়েশা আক্তারের সন্তান। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, তারা সবাই সোমবার (১ জুন) যশোর থেকে ঢাকার বিমানবন্দরে মালয়েশিয়া থেকে ফেরা আরিফুলকে আনতে গিয়েছিলেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবির বিষয়টি নিশ্চিত করেছেন।

লাশ নিতে আসা পরিবারের স্বজন ইলিয়াস জানান, আরিফুল দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। সোমবার রাতে দেশে ফেরার পর পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার শিকার হয়।

তিনি বলেন, 'পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই মুহূর্তে তা বলে বোঝানো সম্ভব নয়।'

পুলিশ জানায়, ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম আন্ডারপাসের কিছুটা আগে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন এবং আহত হন আরও তিনজন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবির জানান, 'একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনের মরদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা যশোরে পৌঁছানোর পর বিকেলে তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, 'ভোররাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার কেটে লাশগুলো বের করা হয়। তাদের মধ্যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / মালয়েশিয়া / ভাঙ্গা / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net